‘আপনাদের এত তাড়াহুড়ো কিসের?’ শিক্ষাকর্মীদের ভাতা দেওয়া নিয়ে রাজ্যকে ভর্ৎসনা আদালতের

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- চাকরিহারা গ্রুপ-সি, গ্রুপ-ডি কর্মীদের ভাতা দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ নিয়ে প্রশ্ন তুলে মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে। সোমবার মামলার শুনানি ছিল বিচারপতি অমৃতা সিনহার এজলাসে। সেখানেই ভাতা দেওয়া নিয়ে প্রশ্ন তুলে বিচারপতি সিনহা বলেন, ‘রাজ্য এক্তিয়ারের বাইরে গিয়ে ভাতা দেওয়ার কথা ঘোষণা করেছে। এখনই যেন ভাতা দেওয়া শুরু না হয়।’ বিচারপতি সিনহার এই মন্তব্যের পর মুখ পুড়ল রাজ্যের।
এদিন বিচারপতি অমৃতা সিংহা রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তকে প্রশ্ন করেন, ‘আপনাদের এত তাড়াহুড়ো কিসের? সুপ্রিম কোর্টের রায়ের পর কোনও রকম আলোচনা বা স্ক্রুটিনি ছাড়াই কেন এই ভাতা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হল? তা আমাকে জানাতে হবে।’ এরপর মৌখিক ভাবে ভাতা বন্ধের কথাও তিনি বলেন। যদিও বিচারপতির প্রশ্নের জবাব দিয়েছিলেন কিশোর দত্ত। কিন্তু এমন সিদ্ধান্তের কারণ কী? তা বিস্তারিতভাবে জানাতে বলেছেন বিচারপতি। দুপুর ২টোর পর ফের শুনানির কথা ছিল। খবর লেখা পর্যন্ত শুনানি শুরু হয়নি।
এদিন মামলাকারীদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য রাজ্যের ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলেন। তাঁর কথায়, ‘সুপ্রিম কোর্ট চাকরি বাতিল করার পরেও কীভাবে কর্মীদের পাশে দাঁড়ানোর নাম করে রাজকোষের টাকা ব্যয় করা হচ্ছে। সংবিধান জনস্বার্থে সরকারকে টাকা খরচ করার ক্ষমতা দিয়েছে। কিন্তু চাকরিচ্যুতদের ভাতা দেওয়ার সিদ্ধান্ত আদৌ জনস্বার্থ সম্পর্কিত বিষয় কি?’

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*