ভিন্ন ধর্মে বিয়ে করে পরিবারের অভিযোগ কে ভুল প্রমাণ করে নিজের সিদ্ধান্তে অনড় তরুণী, ভাইরাল সেই ভিডিও

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- প্রেম যখন কোন বাধ মানে না, পরিবার-পরিজন পরিবেশ জাতি ধর্ম নির্বিশেষে সব উপেক্ষা করেও প্রেম যখন পরিণতি পায় তখন তার বাইরে আর কিছু নজরে আসে না। এমনই এক ঘটনা ঘটেছে বিহারের বৈশালীতেও। যেখানে এক মুসলিম তরুণী এক হিন্দু ছেলেকে বিয়ে করে। কিন্তু তারপর মেয়েটির পরিবার অপহরণের মামলা দায়ের করেছে। এই পরিস্থিতিতে, তরুণী নিজেই সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন এবং তার পরিবারের বিরুদ্ধে গিয়ে অভিযোগ করেন। ভিডিওটিতে তরুণী বলেছেন তাকে কোনভাবে অপহরণ করা হয়নি, তিনি স্বইচ্ছায় এই পদক্ষেপ নিয়েছেন।

তরুণী তার নাম মোবিনা পারভিন বলে পরিচয় দিয়েছেন এবং জানিয়েছেন যে তার বাবা হাসমত আলী তার স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে মিথ্যা এফআইআর দায়ের করেছেন। মোবিনা আরও বলেছেন, তিনি প্রাপ্তবয়স্ক এবং তার বয়স ২০ বছর, যেখানে এফআইআর-এ তাকে অপ্রাপ্তবয়স্ক দেখানো হয়েছে। তিনি প্রশাসনের কাছে আবেদন করেছেন যেন তাদের কথা গুরুত্ব সহকারে বিবেচনা করা হয় এবং মিথ্যা মামলা প্রত্যাহার করা হয়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*