রোজদিন ডেস্ক, কলকাতা:– দিঘার রথযাত্রার আয়োজন নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ।প্রস্তুতি খতিয়ে দেখতে ২ দিন আগে দিঘা পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গোটা দিঘা জুড়ে সাজো সাজো রব।প্রস্তুতি তুঙ্গে। এই অবস্থায় রাজ্য বিজেপি সভাপতি দিলীপ বলেন, রথযাত্রা করলেই ভোট পাওয়া যাবে এমন কোনও নিশ্চয়তা নেই। সরকারি টাকায় রথযাত্রার আয়োজন নিয়ে মুখ্যমন্ত্রী যে ভাবে মেতে উঠেছেন তাকে কটাক্ষ করে দিলীপ বলেন, ‘দেখে মনে হচ্ছে এর আগে কেউ রথযাত্রা দেখেনি। আর কোথাও যেন রথযাত্রা হয়নি। ৬০০ বছর ধরে দেশে রথযাত্রা হয়ে আসছে। কিন্তু সরকারি টাকায় এই ধরনের উৎসব, কার্নিভাল আগে হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায়কে মনে হচ্ছে এটা করলেই সাধারণ মানুষ তাঁকে ভোট দেবেন। কিন্তু আদৌ ভোট পাবেন কিনা আমার খুব সন্দেহ আছে।’
দিলীপ আরোও বলেন, ‘পশ্চিমবঙ্গ সরকারের অন্য কোনও কাজ নেই। না উন্নয়ন করার, না কোনও সমস্যা সমাধানের ইচ্ছে রয়েছে। চাকরিহারারা রাস্তায় বসে আছেন, তাঁদের সঙ্গে কথা বলার সময় নেই। আগামী বছর স্কুলগুলি উঠে যাবে কিনা তা কেউ জানে না। তবে ২৬-এর ভোটকে মাথায় রেখে এই উৎসব করা হচ্ছে। পুরো প্রশাসনকে এটার পিছনে লাগিয়ে দিয়েছে।’

Be the first to comment