রোজদিন ডেস্ক, কলকাতা:-পাটনার পারস হাসপাতালে চন্দন মিশ্র হত্যাকাণ্ডে অভিযুক্তদের সন্ধান মিলল পশ্চিমবঙ্গে। সূত্রের খবর, পটনা পুলিশ এবং STF-এর যৌথ অভিযানে বাংলা থেকে গ্রেফতার করা হয়েছে সন্দেহভাজন খুনিদের।
তবে এই ঘটনায় পুলিশের তরফে এখনও পর্যন্ত গ্রেফতারির বিষয়টি আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হয়নি। বিশেষ সূত্রের খবর, শেরু সিং গিরোহের সঙ্গে জড়িত শুটারকে পাকড়াও করা সম্ভব হয়েছে।
জানা গিয়েছে, পটনা পুলিশ এবং STF-এর যৌথ তদন্তকারী টিম পশ্চিমবঙ্গ থেকে একাধিক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। সকলেই চন্দন মিশ্র হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বলে খবর। তবে মোট কতজন পুলিশের জালে ফেঁসেছে তা এখনও স্পষ্ট নয়। বিহার পুলিশ পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলে বন্দি শেরু সিংয়ের নেটওয়ার্ক সম্পর্কে খোঁজখবর নিতেই এরাজ্যে পৌঁছেছিল। গা ঢাকা দিতেই তারা এসেছিল এ রাজ্যে এমনটাই জানস যাচ্ছে।
এ প্রসঙ্গে প্রদেশ কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী বলেন, ‘পশ্চিমবঙ্গ অপরাধীদের স্বর্গরাজ্য। শিশু পাচার, মানব পাচার, ড্রাগ এইসবের করিডোর হল কলকাতা তথা পশ্চিমবঙ্গ। এটা হল তাদের জন্য সবচেয়ে ভালো আশ্রয়। এবং অপরাধীদের তৃণমূলের হার্মাদদের সঙ্গে কোনো না কোনোভাবে সম্পর্ক আছে।,
এ বিষয়ে সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, ‘সুজন চক্রবর্তী বললেন এটা যেন একটা সিনেমার মতো। পাটনা পুলিশের সহযোগিতায় এস টি এফ ধরল। বাংলা পুলিশের কি কোন মান মর্যাদা থাকছে?’

Be the first to comment