রোজদিন ডেস্ক, কলকাতা:- লন্ডনের একটি ইসকন রেস্টুরেন্টে ঘটলো এক ঘটনা।কেএফসি চিকেন খেয়ে বিতর্কে এক যুবক। এই ঘটনার ভিডিয়ো সামনে আসতেই বিতর্ক ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। ঘটনাটি ঘটেছে গোবিন্দ’স নামে এক নিরামিষ রেস্টুরেন্টে। ভিডিয়োতে দেখা যায়, এক ব্যক্তি হাতে কেএফসি খাবারের প্যাকেট নিয়ে রেস্টুরেন্টে প্রবেশ করে কর্মীদের জিজ্ঞাসা করেন এটি ‘ভেগান রেস্টুরেন্ট’ কিনা।
ভিডিয়োতে দেখা যায় ইসকন রেস্টুরেন্টে ওই ব্যক্তি নির্বিকারভাবে চিকেন খেতে থাকেন এবং কর্মীদের দিকে বাড়িয়ে বলেন, ‘খাবেন?’ এক পর্যায়ে এক গ্রাহক প্রতিবাদ করে বলেন, ‘আপনি কারও ধর্মীয় প্রথা লঙ্ঘন করছেন, এটা ঠিক নয়।’ এর পর ওই ব্যক্তি উচ্চস্বরে বলে ওঠেন, ‘ফ্রি দ্য চিকেন!’ এর পর রেস্টুরেন্ট ছেড়ে চলে যান। এই ঘটনাটি নিয়ে সোশ্যাল মাধ্যমে বেশ সরগোল পরে যায়।
Horrendous. ??
This African-British youth entered into ISKCON’s Govinda restaurant – knowingly that it’s pure Veg restaurant – asked if there’s meat available, then pulled out his KFC box and not only ate chicken (chewed like a ?), but also offered others working/eating in… pic.twitter.com/TtPJz9Jg7m
— Tathvam-asi (@ssaratht) July 19, 2025

Be the first to comment