রোজদিন ডেস্ক, কলকাতা:- ১৮ মাসের দাম্পত্য জীবন। তারপরই বিচ্ছেদ! কিন্তু একি? এরপর মোটা টাকা খোরপোশ চান স্ত্রী। করেন মামলাও। কিন্তু মহিলার দাবি শুনে অবাক প্রধান বিচারপিতির ডিভিশন বেঞ্চ। ‘আপনি তো শিক্ষিত, নিজে রোজগার করুন’, পাল্টা বলল শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি আর গভাইয়ের বেঞ্চ মামলাকারীর কাছে জানতে চান, আপনি কী চান? উত্তরে ওই মহিলা বলেম, ১২ কোটি টাকা, মুম্বইয়ে একটি ফ্ল্যাট এবং একটি বিএমডব্লিউ গাড়ি। একথা শুনে প্রধান বিচারপতি সরাসরি মন্তব্য করেন, ‘আপনি তো অত্যন্ত শিক্ষিতা। আপনি নিজেই রোজগার করুন।’
আদালতের পেশ করা নথির ভিত্তিতে মামলাকারীর পরিচয় জেনে সুপ্রিম কোর্ট বলে, ‘আপনি একজন আইটি পেশাদার। এমবিএ করেছেন। বেঙ্গালুরু, হায়দরাবাদে আপনার মতো শিক্ষিতদের খুব চাহিদা আছে। আপনি নিজে কাজ করেন না কেন?’ বিচারপতি প্রশ্ন তোলেন, ‘আপনার এই বিবাহিত জীবন ছিল মাত্র ১৮ মাস। আর আপনি তার জন্য ১২ কোটি টাকা ও বিএমডব্লিউ চাইছেন? অর্থাৎ মাসে প্রায় এক কোটি টাকা!’
শেষে প্রধান বিচারপতি মামলাকারীকে বলেন, ‘আপনি ওই ফ্ল্যাট নিয়ে সন্তুষ্ট হন এবং একটি ভাল চাকরি খুঁজে নিন। নইলে ওই ৪ কোটি টাকা নিয়ে পুনে, হায়দরাবাদ, বেঙ্গালুরু- যে কোনও এক আইটি সেন্টারে গিয়ে একটা ভাল চাকরি নিন।’ এই মামলার রায় এখনও সংরক্ষিত রাখা হয়েছে।

Be the first to comment