বাদল অধিবেশনের দ্বিতীয় দিনের শুরুতে রণসাজ ইন্ডিয়া জোটের; ছবি শেয়ার করলেন রাহুল গান্ধী

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- মঙ্গলবার অধিবেশন শুরুর আগে রাজ্যসভা, লোকসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে ও রাহুল গান্ধীর উপস্থিতিতে সম্পন্ন হয়েছে ইন্ডিয়া জোটের বৈঠক। সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ৭টি ইস্যুতে মোদি সরকারের উপর চড়াও হবে বিরোধী শিবির।

১. পহেলগাঁও জঙ্গি হামলা ২. অপারেশন সিঁদুর ও সংঘর্ষবিরতি নিয়ে ট্রাম্পের বিবৃতি ৩. বিহারে চলতে থাকা ভোটার তালিকা সংশোধন বা SIR ৪. সীমান্ত পুনর্বিন্যাস ৫. দলিত, আদিবাসী ও মহিলাদের বেড়ে চলা অত্যাচার ৬. আহমেদাবাদ বিমান দুর্ঘটনা ৭. মণিপুরে জাতিগত হিংসা।

উল্লেখ্য, শুরুতে গররাজি হলেও, বিরোধীদের প্রবল চাপের মুখে পহেলগাঁও জঙ্গি হামলা ও অপারেশন সিঁদুর নিয়ে আলোচনা করতে ইতিমধ্যেই রাজি হয়েছে নরেন্দ্র মোদীর সরকার। তবে আলোচনায় রাজি হলেও বিষয়টিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়নি। এ হেন গুরুতর বিষয়ে আলোচনার জন্য বরাদ্দ করা হয়েছিল ১৬ ঘণ্টা। রাজ্যসভায় আলোচনার জন্য বরাদ্দ হয়েছিল মাত্র ৯ ঘণ্টা। যদিও বিরোধী শিবির চায় গুরুত্বপূর্ণ এই আলোচনায় সংসদে উপস্থিত থাকুন প্রধানমন্ত্রী। এদিকে চলতি সপ্তাহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পূর্বনির্ধারিত বিদেশ সফর আছে। তাই এখনই এ নিয়ে আলোচনা হবেনা বলে জানিয়ে দেওয়া হয়েছে।

এই মিটিংয়ের ছবি নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন রাহুল গান্ধী।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*