অশ্লীল কনটেন্টে এবার নিষেধাজ্ঞা! ২৫ টি অ্যাপ ও ওয়েবসাইট নিষিদ্ধ করল কেন্দ্র

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- ভারতে নিষিদ্ধ হল একাধিক অ্যাপ ও ওয়েবসাইট। আপত্তিকর এবং পর্নোগ্রাফিক বিজ্ঞাপন ও কনটেন্ট ছড়ানোর অভিযোগে কেন্দ্র সরকার এই পদক্ষেপ নিয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রক (Ministry of Information & Broadcasting – MIB) দেশের সমস্ত ইন্টারনেট পরিষেবা প্রদানকারী সংস্থাগুলিকে নির্দেশ দিয়েছে, যাতে সাধারণ মানুষ আর এই অ্যাপ ও ওয়েবসাইটগুলিতে প্রবেশ করতে না পারে ।
মোট ২৫টি লিঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই তালিকায় রয়েছে— ALTT, ULLU, Big Shots app, Desiflix, Boomex, Navarasa Lite, Gulab app, Kangan app, Bull app, Jalva app, Wow Entertainment, Look Entertainment, Hitprime, Feneo, ShowX, Sol Talkies, Adda TV, HotX VIP, Hulchul app, MoodX, NeonX VIP, Fugi, Mojflix, এবং Triflicks। সরকার জানিয়েছে, এই অ্যাপ ও ওয়েবসাইটগুলির মাধ্যমে এমন সব কনটেন্ট ও বিজ্ঞাপন ছড়ানো হচ্ছিল, যা ভারতের তথ্যপ্রযুক্তি আইন এবং নৈতিকতা বিধির পরিপন্থী।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*