রোজদিন ডেস্ক,কলকাতা:- কলকাতা, যাদবপুর, রবীন্দ্রভারতী-সহ রাজ্যের ১৭ বিশ্ববিদ্যালয়ে নিয়োগ আটকে রয়েছে। এই সংক্রান্ত একটি মামলার শুনানি ২৮ জুলাই সোমবার। তার ঠিক দু’দিন আগে শনিবার দুপুরে রাজ্যের ১৯ বিশ্ববিদ্যালয় স্থায়ী উপাচার্যদের বৈঠকে ডাকলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।
বিশেষ সূত্রের খবর, ১৯টি বিশ্ববিদ্যালয়ের মুখ্যমন্ত্রী পছন্দের নামেই সায় দিয়েছিলেন রাজ্যপাল। আটকে থাকা বাকি বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে সাতটির ক্ষেত্রে মুখ্যমন্ত্রীর পছন্দের ক্রমতালিকায় প্রথম নামের বদলে দ্বিতীয় ব্যক্তিকে চাইছেন রাজ্যপাল। বাকি আটটির ক্ষেত্রে মুখ্যমন্ত্রী পছন্দের ক্রমতালিকায় প্রথম, দ্বিতীয় বাদ দিয়ে তিনি তৃতীয় ব্যক্তিকে চাইছেন।
উল্লেখ্য, শুধু স্থায়ী উপাচার্য নয়, রাজভবনে এই বৈঠকে রাজ্যপাল নিযুক্ত উপাচার্যদেরও ডাকা হয়েছে। কেন মামলার দু’দিন আগে তড়িঘড়ি এই বৈঠক তা নিয়ে জল্পনা শুরু হয়েছে শিক্ষক মহলে। উপাচার্যদের কাছে পাঠানো চিঠিতে কী নিয়ে বৈঠক তা উল্লেখ করা হয়নি।

Be the first to comment