জম্মু কাশ্মীরের কাঠুয়া জেলায় সেনা অভিযান, রাতভর তল্লাশি

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- জম্মু কাশ্মীরের কাঠুয়া জেলায় সেনা অভিযান। জঙ্গিদের খোঁজে রাজবাগ এলাকায় তল্লাশি পুলিশের। পাহেলগাঁও হামলার ৯৭দিনের মাথায় বদলা, ২ হামলাকারী জঙ্গির মৃত্যু।

সূত্রের খবর, সোমবার শ্রীনগরের হারওয়ানে ভারতীয় সেনার ‘অপারেশন মহাদেব’। ১৫দিন ধরে জঙ্গিদের গতিবিধিতে সেনার নজর, ৩ জঙ্গির মৃত্যু। সেনার গুলিতে পহেলগাঁও হামলার জঙ্গি সুলেমান, ইয়াসিরের মৃত্যু। কাশ্মীরে ‘অপারেশন মহাদেব’, নিহত সুলেমান-ইয়াসির-হামজা।

উদ্ধার AK-47 রাইফেল, আমেরিকার তৈরি কার্বাইন, ১৭টি রাইফেল গ্রেনেড। আরও কোনও জঙ্গি লুকিয়ে আছে কি না চিরুনি তল্লাশি ভারতীয় সেনার।

উল্লেখ্য, গত ২২ এপ্রিল পাহেলগাঁও জঙ্গি হামলায় মৃত্যু হয়েছিল ২৬ জন পর্যটকের। ঘটনার তদন্তে নেমে কাশ্মীরের স্থানীয় দুজনকে গ্রেপ্তার করেছে এনআইএ। পাশাপাশি জানানো হয়েছে, এই হামলায় যুক্ত ৩ লস্কর জঙ্গি যারা পাক নাগরিক। যদিও তদন্তকারী সংস্থা এখনও তাদের নাম প্রকাশ করেনি। জানানো হয়েছে উপযুক্ত সময়ে এই বিষয়ে বিস্তারিত জানানো হবে। এদিকে সোমবার পাহেলগাঁও সন্ত্রাস ও অপারেশন সিঁদুর নিয়ে সংসদে আলোচনা হওয়ার কথা রয়েছে। এই আলোচনার জন্য ১৬ ঘণ্টা সময় বরাদ্দ করা হয়েছে। আলোচনায় উপস্থিত থাকার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। এরইমাঝে জম্মু ও কাশ্মীরে এই অপারেশন বিরাট সাফল্য বলে মনে করা হচ্ছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*