মহিলা দাবা বিশ্বকাপ চ্যাম্পিয়ন দিব্যা দেশমুখ কে অভিনন্দন জানালেন নরেন্দ্র মোদি ,রাহুল..

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- মাত্র ১৯ বছর বয়সে কোনেরু হাম্পিকে হারিয়ে ফাইড মহিলা দাবা বিশ্বকাপ ফাইনাল জিতলেন দিব্যা দেশমুখ। যা ভারতের জন্য একটি গৌরবের মুহূর্ত। ফাইনালে ওঠার পরে তিনি ক্যান্ডিডেটস টুর্নামেন্টে জায়গা পেয়েছিলেন এবং তারপরে জয়লাভ করে তিনি ভারতের ৮৮তম গ্র্যান্ডমাস্টার হয়েছেন। দিব্যা দেশমুখের এই জয়ের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর এক্সহ্যান্ডেলে লিখেছেন, “দুই অসাধারণ ভারতীয় দাবা খেলোয়াড়ের সমন্বয়ে একটি ঐতিহাসিক ফাইনাল!”
তিনি আরও বলেন, “২০২৫ সালে FIDE মহিলা বিশ্ব দাবা চ্যাম্পিয়ন হওয়ার জন্য দিব্যা দেশমুখের জন্য গর্বিত। এই অসাধারণ কৃতিত্বের জন্য তাকে অভিনন্দন, যা অনেক তরুণকে অনুপ্রাণিত করবে। কোনেরু হাম্পি পুরো চ্যাম্পিয়নশিপ জুড়ে অসাধারণ দক্ষতা প্রদর্শন করেছেন। উভয় খেলোয়াড়কেই তাদের ভবিষ্যতের প্রচেষ্টার জন্য শুভেচ্ছা”


অন্যদিকে রাহুল গান্ধীও এই দুই ভারতীয় খেলোয়াড়দের অভিনন্দন জানিয়েছেন এবং তাঁর এক্সহ্যান্ডেলে মহিলা দাবাড়ু বিশ্বচ্যাম্পিয়ন দিব্যা দেশমুখ কে দেশের গৌরব বলে শুভেচ্ছা জানিয়েছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*