৩রা সেপ্টেম্বর করম পুজোর ছুটি ঘোষণা নবান্নের

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- সেপ্টেম্বরে আরও একদিন ছুটি বাড়ল রাজ্য সরকার ও সরকার পোষিত বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মচারীদের। ৩রা সেপ্টেম্বর আরও একটি ছুটি পাবেন সরকারি কর্মীরা। করম পুজো উপলক্ষে এই ছুটি ঘোষণা করল নবান্ন।

আগেই করম পুজোর ছুটির কথা বলা ছিল সরকারি ভাবে। এ দিন রাজ্যের অর্থ দপ্তর নোটিস দিয়ে জানিয়ে দিল, ৩রা সেপ্টেম্বর ছুটি পাবেন সরকারি কর্মীরা। সমস্ত সরকারি অফিস, প্রতিষ্ঠান, পুরসভা, সরকার পোষিত বিভিন্ন প্রতিষ্ঠান ছুটি থাকবে।

গ্রাম বাংলার অতি পরিচিত করম পুজো বা করম পরব। ভালো ফসলের কামনা করে আদিবাসীরা এই পরবে মাতেন। ২০২৩ সাল থেকেই এ দিনটি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার পূর্ণাঙ্গ ছুটি ঘোষণা করে। এ বছরও ছুটি ঘোষণা করা হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*