৮ই আগস্ট দিল্লিতে নির্বাচন কমিশন ঘেরা করবে ইন্ডিয়া জোট। তৃণমূল-সহ প্রায় প্রত্যেকটি বিরোধী দল এই ধর্না বিক্ষোভে থাকছে। ধর্না বিক্ষোভের আগের দিন পুরো পরিস্থিতি নিয়ে হবে আলোচনা। মূলত স্ট্যাটেজি নিয়েই আলোচনা হবে। সেই বৈঠকে যোগ দেবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, এমনটাই তৃণমূল সূত্রে জানা গিয়েছে।
প্রসঙ্গত, বিহারে ৬৫ লক্ষ ভোটারের নাম বাদ দেওয়া হচ্ছে। যে যে আসনগুলিতে বিজেপি পিছিয়ে রয়েছে, সেই সেই কেন্দ্রের ভোটারদের নাম বাতিল করার একটি চক্রান্ত শুরু হয়েছে। এছাড়াও সংখ্যালঘুদের ভোট বাদ দিতে নানারকম ছল চাতুরির আশ্রয় নিচ্ছে বিজেপি। তার প্রতিবাদেই এসআইআর (SIR) নিয়ে ৮ই আগস্ট কমিশনের অফিস ধর্না। ৭ই আগস্ট সেই স্ট্র্যাটেজি তৈরীর বৈঠক।
জানা গেছে ৮ই আগস্ট কমিশন ঘেরাও কর্মসূচিতে উপস্থিত থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিন দিন আগে এক সংবাদমাধ্যম অভিষেককে প্রশ্ন করেছিল, কমিশন কি ঘেরাও হবে? সে সময় তিনি বলেছিলেন, ‘‘হবে, ঠিক সময় জানতে পারবেন।’ তবে মনে করা হচ্ছে, এই কর্মসূচিতে অভিষেকের একটা ভূমিকা থাকতে পারে।
অন্যদিকে এসআইআর (SIR) নিয়ে তৃণমূল কংগ্রেসের আন্দোলনে রূপরেখা তৈরি করে দিতে কাল সোমবার বিকালে তৃণমূলের রাজ্যসভা এবং লোকসভার সাংসদদের নিয়ে ভার্চুয়াল বৈঠক করবেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে থাকবেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Be the first to comment