শিলিগুড়ির মেয়র পারিষদ দিলীপ বর্মনকে শো–কজ করল তৃণমূল কংগ্রেস

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- শনিবারই দার্জিলিং সমতলের জন্য কোর কমিটি গঠন করে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। আর তারপরের দিনই পুরসভার মেয়র পারিষদ দিলীপ বর্মনকে শো–কজ় করল দল।

রবিবার তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি তাঁকে শো–কজ়ের চিঠি পাঠান। আগামী তিনদিনের মধ্যে মেয়র পারিষদকে এই চিঠির জবাব দিতে বলা হয়েছে।

প্রসঙ্গত, গত ৩০ জুলাই শিলিগুড়ি পুরসভার বোর্ড মিটিংয়ে একটি বেআইনি বাড়ি ভাঙা মাঝপথে কেন বন্ধ হলো তা নিয়ে প্রশ্ন তুলতে গিয়ে দিলীপ পুরসভার চেয়ারম্যান, মেয়র এবং ডেপুটি মেয়রের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েছিলেন। তাঁকে সভা ছেড়ে চলে যেতে বলা হয়। তিনি সে দিন সভা ছেড়ে গেলেও তারপর থেকে ক্রমাগত মেয়রের বিরুদ্ধে বিষোদগার শুরু করেন বলে অভিযোগ।

তাঁর বিরুদ্ধে অভিযোগ তিনি রাজবংশী তাস খেলে দলকে চাপে রাখার কৌশল নেন। বিষয়টি দলের শীর্ষ নেতৃত্বের কানে পৌঁছতে সময় লাগেনি। বিধানসভা নির্বাচনের আগে জল আর বেশি গড়াতে না দিয়ে মেয়র পারিষদকে শো–কজ় করল রাজ্যের শাসকদল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*