বৃষ্টির জমা জলে ভোগান্তি চরমে,জলযন্ত্রনায় কাতর হাবড়া বাসী

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- নৌকায় চেপে এলাকা পরিদর্শনে নামলেন বিডিও। এমনই ঘটনা দেখা গেল উত্তর ২৪ পরগনা জেলার হাবড়ায়। এই মুহূর্তে জল যন্ত্রণায় চরম ভোগান্তির মধ্যে রয়েছেন গুমা বিদ্যাধরী খালপারের নেতাজি নগরের বাসিন্দারা। কোথাও কোমর সমান জল আবার কোথাও হাঁটু সমান জলে হাবুডুবু খাচ্ছেন এলাকাবাসী।
পরিস্থিতি বেসামাল দেখে হাবড়া ১ নম্বর ব্লকের বিডিওকে দেখা গেল নৌকায় চেপে জলমগ্ন এলাকা পরিদর্শনে নেমেছেন।
এলাকা প্রায় জলের তলায় বলা যায়।নিত্যদিনের যাতায়াত সবই করতে হচ্ছে জল পেরিয়ে।আবার ছোটদের জমা জলে আনন্দের অন্ত নেই। ছোট ছোট স্কুল পড়ুয়ারা কখনও নৌকায় পাড়ি দিচ্ছে তো কখনও আবার জলের মধ্যে দিয়ে হেঁটে স্কুলে পৌঁছাচ্ছে। তবে এর মধ্যেই আবার এলাকায় বাড়ছে বিষধর সাপ আর বিষাক্ত পোকামাকড়ের উপদ্রব।
এদিন জলমগ্ন এই এলাকা পরিদর্শনে হাবড়া ১ নম্বর ব্লকের বিডিও সুবীর কুমার দণ্ড পাঠের সঙ্গে ছিলেন হাবড়া ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি নেহাল আলি এবং রাউতারা গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধান মানব কল্যাণ মজুমদার।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*