হাসপাতালের ভেতর রোগীকে অবচেতন অবস্থায় শ্লীলতাহানি..গ্রেপ্তার কর্মী

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- কলকাতার একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচারের পর এক রোগিণীর শ্লীলতাহানির অভিযোগ উঠেছে, যা নিয়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে হাসপাতালের এক কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তের নাম আব্দুল সুভান।পুলিশ ও রোগীর একবালপুরের ওই বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন একজন রোগিণী। অস্ত্রোপচারের পর তাকে অপারেশন থিয়েটার (ওটি) সংলগ্ন কেবিনে রাখা হয়। সেই সময় তিনি প্রায় অচেতন অবস্থায় ছিলেন। পরে তাকে অন্য একটি ওয়ার্ডে স্থানান্তরিত করার দায়িত্বে ছিলেন অভিযুক্ত আব্দুল সুভান।

অভিযোগ উঠেছে, রোগিণীকে স্থানান্তরের সময় আব্দুল তার শ্লীলতাহানি করে। রোগিণী প্রায় অচেতন থাকলেও তিনি সবকিছু বুঝতে পারছিলেন। তবে দুর্বলতার কারণে তিনি সঙ্গে সঙ্গে প্রতিবাদ করতে পারেননি। সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠার পর তিনি তার পরিবারের সদস্যদের কাছে পুরো ঘটনা খুলে বলেন।
এরপর পরিবারের পক্ষ থেকে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানানো হয় এবং স্থানীয় একবালপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। পুলিশ তদন্ত শুরু করে এবং রোগিণীর বয়ান রেকর্ড করে। এরপর সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়, যেখানে এই ঘটনার প্রমাণ মেলে। ফুটেজ খতিয়ে দেখার পর সোমবার রাতে পুলিশ আব্দুল সুভানকে গ্রেফতার করে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*