সকাল থেকে মুখ ভার আকাশের, কি জানালো হাওয়া অফিস?

Spread the love

রোজদিন ডেস্ক : সকাল থেকেই কলকাতার আকাশের মুখ ভার। আজ, বুধবার শহরে বিক্ষিপ্ত ভাবে কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা প্রবল। হাওয়া অফিসের পূর্বাভাস, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে কলকাতার কয়েকটি জায়গায়। একই সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে বইতে পারে হালকা ঝোড়ো হওয়া।

আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতায় বৃষ্টির তেমন সম্ভাবনা না থাকলেও বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকবে। যার জেরে দিনভর আর্দ্রতাজনিত অস্বস্তিতে পড়বে শহরবাসী। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৫ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৬ ডিগ্রি সেলসিয়াস।

হাওয়া অফিস জানায়, বৃষ্টি ক্রমশ বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ দু’এক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টি হলেও সামান্য বাড়তে পারে তাপমাত্রা। যার ফলে বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*