হলফনামা জমা দিন নাহলে ক্ষমা চান- এবার কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে চিঠি নির্বাচন কমিশনের

Spread the love

রোজদিন ডেস্ক : হয় হলফনামা জমা দিন নাহলে ক্ষমা চান- এবার কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে চিঠি নির্বাচন কমিশনের। কমিশনের তরফে সাফ জানিয়ে দেওয়া হল কংগ্রেস নেতাকে হয় হলফনামা নয় ক্ষমা।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে কংগ্রেস নেতা রাহুল গান্ধী অভিযোগ করেন, কর্নাটক, মহারাষ্ট্র ও হরিয়ানায় ‘ভুয়ো ভোটার’ যুক্ত করে ব্যাপক ভোট চুরি হয়েছে। অভিযোগ ওঠার পরই বিকেলে তীব্র প্রতিক্রিয়া জানায় নির্বাচন কমিশন। তিন রাজ্যের নির্বাচনী আধিকারিকদের মাধ্যমে রাহুলকে চ্যালেঞ্জ ছুড়ে জানানো হয়, তাঁর কাছে যদি ‘ভুয়ো ভোটারদের’ নাম ও নথি থাকে, তা যেন কমিশনের হাতে তুলে দেন।

কমিশন রাহুলকে এটাও জানায়, ভোটার তালিকায় কারচুপির অভিযোগ হলফনামা দিয়ে শপথ করে প্রমাণ করুন, অথবা নিজের দাবিকে ভুয়ো বলে স্বীকার করে দেশবাসীর কাছে ক্ষমা চান। পাল্টা প্রতিক্রিয়ায় রাহুল গান্ধী অবশ্য জানান, “আমি সর্বসমক্ষে এ কথা আগেই বলেছি, এটাই আমার শপথ।”

উল্লেখ্য, শুক্রবার তাঁর এই মন্তব্যের পর শনিবার কমিশন অবস্থান বদলায়নি। ফের রাহুলকে তাঁর অবস্থান স্পষ্ট করতে বলা হয়েছে। এবার কংগ্রেস নেতা কী পদক্ষেপ করেন, তা নিয়ে সবমহলে কৌতূহল তুঙ্গে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*