রোজদিন ডেস্ক : বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের উপর হেনস্থার প্রতিবাদে গান্ধী মূর্তির পাদদেশে তৃণমূল যুব কংগ্রেসের ধর্ণা। বিভিন্ন জেলা থেকে তৃণমূল যুব কংগ্রেসের নেতৃত্ব ও কর্মীরা এই প্রতিবাদ মঞ্চে আসেন।
বেশ কয়েক মাস ধরেই বাংলা ও বাঙালি ইস্যুতে উত্তাল জাতীয় রাজনীতি। লোকসভা থেকে বিধানসভা সব জায়গাতেই এই ইস্যুতে প্রতিবাদে সরব হচ্ছে তৃণমূল কংগ্রেস।

একুশে জুলাই শহিদ দিবসের মঞ্চ থেকেই এই ইস্যুতে আক্রমণ শানিয়েছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এই ইস্যুতে একাধিকবার বিজেপিকে আক্রমণ করেছেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। দিল্লির জয় হিন্দ কলোনিতে তৃণমূল সাংসদরা ধর্ণা পর্যন্ত দেয়। এই ইস্যুকে সামনে রেখে ভাষা আন্দোলনেরও ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
গান্ধী মূর্তির পাদদেশে তৃণমূল যুব কংগ্রেসের এই অনুষ্ঠানের ছবি শেয়ার করেন রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সায়নী ঘোষ। নিজের সোশ্যাল মিডিয়ায় এদিন তিনি লেখেন, “আজ গান্ধী মূর্তির পাদদেশে, রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের আয়োজিত প্রতিবাদ সভায় উপস্থিত ছিলাম। আমরা উজ্জীবিত, আমরা অটল, আমরা দৃঢ়প্রতিজ্ঞ। আগামীর লড়াই এর জন্য প্রস্তুত। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদেশ ও নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ কে মান্যতা দিয়ে আগামীদিন বাংলা ও বাঙালির স্বার্থ রক্ষার্থে তৃণমূল যুব কংগ্রেস, লড়ছে লড়বে!

Be the first to comment