শীর্ষ আদালতের সঙ্গে লুকোচুরি করছে রাজ্য : সুকান্ত মজুমদার

Spread the love

রোজদিন ডেস্ক : অযোগ্যদের তালিকা নিয়ে খোদ শীর্ষ আদালতের সঙ্গেই লুকোচুরি করছে রাজ্য। কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার এই মন্তব্য করে মুখ্যমন্ত্রীর তীব্র সমালোচনা করে বলেন, ওনার নির্দেশেই এস এস সি অযোগ্যদের তালিকা সুকৌশলে চাপা দিচ্ছে। তাঁর অভিযোগ, কিছু দাগী চোর ও লুটেরাদের প্রাণপণ রক্ষা করতে চাইছে এস এস সি। এই সংস্থাকে কোথা থেকে পরীক্ষা দিয়েছে, কোন জেলার বাসিন্দা ইত্যাদি চতুরভাবে আড়াল করতে চাইছে।

মুখ্যমন্ত্রীকে তোপ দেগে সুকান্ত মজুমদার বলেন, যদি সৎ সাহস থাকে, তবে অবিলম্বে বিস্তারিত তথ্য প্রকাশ করা হোক।

প্রসঙ্গত, এক লপ্তে ২৬ হাজার শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মীদের চাকরি যাওয়া নিয়ে রাজ্য রাজনীতিতে উত্তাপের পারদ ক্রমেই চড়ছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*