- নাগরিকত্ব আবেদনের জন্য মেয়াদ আরও ১০ বছর বাড়ল। এখন ২০২৪ এর ডিসেম্বর পর্যন্ত শরণার্থীরা আবেদন করতে পারবেন।
- প্রধানমন্ত্রীর কাছে রাহুল গান্ধির দাবি, বন্যায় ক্ষতিগ্রস্থ রাজ্যগুলির জন্য রিলিফ প্যাকেজ ঘোষণা করা হোক।
- প্রদেশ কংগ্রেস ভবন ভাঙচুরের ঘটনায় ৮ সেপ্টেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতে বিজেপি নেতা রাকেশ সিংহ।
- বিদেশিদের চিহ্ণিতকরণের জন্য নতুন নির্দেশিকা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের।
- প্রধান শিক্ষকের বিরুদ্ধে মিড-ডে-মিলের টাকা আত্মসাৎ করার অভিযোগ। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের কাটোয়ায়।
- ‘বাঙালি-বিদ্বেষী দল হল বিজেপি, এরা বারবার বাঙালিকে ছোট করেছে’, বললেন বৈশ্বানর চট্টোপাধ্যায়।
- এসএসসি মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারী ও তাঁর কন্যা অঙ্কিতা অধিকারীর।
- নিম্ন আদালতে জামিন পেলেন পার্থ চট্টোপাধ্যায়, তবে এখনই হচ্ছে না জেলমুক্তি।
- গাড়ির ধাক্কায় মৃত্যু, প্রতিবাদে ১৬ ঘণ্টার পথ অবরোধ এলাকাবাসীর, পুলিশের লাঠিচার্জ, ঘটনাটি ঘটে আসানসোলে।
- বিজেপি নেতা-কর্মীদের গাছে বেঁধে পেটানোর হুঁশিয়ারি রায়নার তৃণমূল নেতার।
- ছবি-সই ছাড়াই নতুন পরীক্ষার অ্যাডমিট কার্ড ইস্যু। কমিশন জানালো আনতে হবে আধার কার্ড।
- যারা দুর্নীতি করেছে তাদের এই সরকার ধরবে না, যারা প্রতিবাদ করবে তাদের হেনস্থা করবে, বললেন বামনেত্রী মীনাক্ষী
- পশ্চিমবঙ্গে এসআইআর না হলে নির্বাচন করতে দেবো না, আগুন জ্বলবে দিল্লির বুকে হুঙ্কার বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্রর।
- ব্রাত্য বসুর মতো দেশদ্রোহীকে বেধড়ক মারধর করা উচিত ছিল বলে মন্তব্য করলেন বিজেপি নেতা অর্জুন সিং।
- বিজেপি বাংলার বরাদ্দ টাকা আটকে রাখে, বাংলা ভাষাকে অপমান করে বললেন, কুণাল ঘোষ।

Be the first to comment