অভয়া আন্দোলন, চিকিৎসকদের হেনস্থার প্রতিবাদ

Spread the love

রোজদিন ডেস্ক : দেশব্যাপী তোলপাড় তোলা অভয়ার নৃশংস হত্যার প্রতিবাদে চিকিৎসকদের হেনস্থা অব্যাহত। এর প্রতিবাদে এইদিন কলকাতার পুলিশ কমিশনারকে চিঠি দিলেন আআন্দোলনকারী চিকিৎসকদের জয়েন্ট প্ল্যাটফর্ম। তাদের অভিযোগ, অভয়ার বিচারের দাবিতে কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন এলাকায় প্রতিবাদ আন্দোলন হয়। সাধারণ মানুষ ও স্বতঃস্ফূর্তভাবে সেখানে অংশ নেন। ওই ঘটনার বছর পেরোনোর পর যে ভাবে একাধিক চিকিৎসককে গুরুত্বহীন নানা মামলায় তলব করছে লালবাজার, যা প্রতিহিংসার নামান্তর বলে তারা মনে করেন।
অভয়া আন্দোলন মানস গুমটা, সুবর্ণ গোস্বামী, দেবাশিস হালদার, পরিচয় পান্ডা প্রমুখ একাধিক চিকিৎসক অগ্রনী ভূমিকা নিয়েছিলেন, তারা নানা ভাবে হেনস্থার শিকার হচ্ছেন বলে অভিযোগ।
এইদিন চিকিৎসকদের যুগ্ম সংগঠনের পক্ষে পুন্যব্রত গুণ, হিরালাল কোনার অবিলম্বে প্রতিবাদী চিকিৎসকদের তুচ্ছ কারণে হেনস্থা বন্ধ করার জন্য কলকাতার সিপির কাছে দাবি জানান।
প্রতিবাদীদের সমর্থনে এইদিন বহু মানুষ লালবাজার অভিযান ও করেন। এতে সামিল হয়েছিলেন সাধারণ আমজনতাও।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*