রোজদিন ডেস্ক : আগামী কাল শিক্ষক দিবসে সব সরকারি অনুষ্ঠান বয়কটের সিদ্ধান্ত নিয়েছে বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি। সংগঠন এর সাধারণ সম্পাদক আনন্দ হাণ্ডা-র অভিযোগ, রাজ্যে শিক্ষক নিয়োগে সীমাহীন দুর্নীতি, শিক্ষকদের মর্যাদাহানির প্রতিবাদে তাদের এই সিদ্ধান্ত। যে সরকার রাজ্যে শিক্ষা, শিক্ষকের মান তলানির দিকে নিয়ে যাচ্ছে, শিক্ষা জগতকে কলঙ্কিত করেছে, তাদের শিক্ষকদের সম্মান জানানোর নৈতিক অধিকার নেই বলে তারা মনে করেন। বলেন, একসময় যে রাজ্য শিক্ষায় প্রথম সারিতে ছিল, এখন তা শেষের সারিতে। সরকারি বিদ্যালয়গুলি পর্যাপ্ত শিক্ষক, পড়ুয়াদের অভাবে ধুকছে। অভিভাবকদের সরকারি বিদ্যালয়ে সন্তানদের পড়াতে অনীহা। শিক্ষার মান উন্নয়ন, শিক্ষকদের প্রাপ্য আর্থিক সুবিধা, সম্মান দান, শিক্ষাক্ষেত্রে দুর্নীতি বন্ধ ইত্যাদির জন্য আনন্দ হান্ডা দাবি করেন।

Be the first to comment