রোজদিন ডেস্ক : কেন্দ্রর বিরুদ্ধে ভোট চুরির অভিযোগ নিয়ে দেশব্যাপী তোলপাড় তুলেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এবার কংগ্রেস শাসিত কর্ণাটকে ই ভি এমের বদলে ফের ব্যালট পেপারে ভোট গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হোল। এই বিষয়ে রাজ্য নির্বাচন কমিশনের আইন বদলানোর ভাবনা চিন্তাও শুরু হয়েছে। ওই রাজ্যের আইন ও পরিষদীয় মন্ত্রী এইচ কে পাতিল জানান, ই ভি এমের বিশ্বাসযোগ্যতা নিয়ে ইতিমধ্যে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। আবার ব্যালট পেপারে ভোট নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই বিষয়ে তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।
এর আগে কংগ্রেস, সমাজবাদী দল সহ একাধিক বিরোধী দল ও ইভিএমে ভোট নিয়ে সংশয় ব্যক্ত করেছে। যদিও শীর্ষ আদালতে কেন্দ্রীয় নির্বাচন কমিশন এর আগে জানিয়েছে, ব্যালট পেপারে নয়, ইভিএমে-ই ভোট নেওয়া হবে। কংগ্রেস শাসিত কর্ণাটক সরকার মনে করে, ব্যালট পেপারে ভোট নিলে অনেক কিছু পরিস্কার হয়ে যাবে।
প্রসঙ্গত, পৃথিবীর একাধিক দেশে এখনও ব্যালট পত্রেই ভোট নেওয়া হয়।

Be the first to comment