টিকিট চাওয়ায় মহিলা টিটি-র মুখে গরম ঘুগনি

Spread the love

রোজদিন ডেস্ক : চেয়েছিলেন টিকিট, তার বদলে তার মুখে ছুড়ে দেওয়া হোল গরম ঘুগনি। চাঞ্চল্যকর এই ঘটনার সাক্ষী  বারুইপুর স্টেশন। মুখে  গরম ঘুগনি পড়লেও কর্তব্য থেকে সরেননি মহিলা টিকিট পরীক্ষক পুজা কুমারী।  গরম ঘুগনিতে মুখ জ্বলে গেলেও কোন রকমে তা মুছে অভিযুক্ত সাইদা বিবি-কে ধরে স্টেশনে নামেন তিনি। সেখানে আরপিএফ অভিযুক্ত মহিলাকে গ্রেফতার করে।

স্থানীয় সূত্রে প্রকাশ, এইদিন বারুইপুর স্টেশনে দাড়িয়ে থাকা ট্রেনের মহিলা কামরায় টিকিট পরীক্ষা করছিলেন পুজা কুমারী। অভিযুক্ত সাইদা বিবি এক সঙ্গীকে নিয়ে ঘুগনি খাচ্ছিলেন। কামরার অন্য মহিলাদের অভিযোগ ছিল,  সুভাষগ্রাম থেকে জোর করে আসন দখল করে বসে আছেন তারা। টিটি টিকিট চাইতেই তিনি হাতে থাকা গরম ঘুগনি  তাঁর মুখে ছুড়ে দেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*