ফের বৃষ্টির (rain) ভ্রুকুটি

Spread the love

রোজদিন ডেস্ক : পুজোয় বৃষ্টির (rain) সম্ভাবনা তো আছেই, আজ থেকে ঘূর্ণাবর্তর প্রভাবে নিম্নচাপের আশঙ্কাও শুরু হয়েছে।  দেবীপক্ষ জুড়ে বৃষ্টির ভ্রুকুটি তে মন ভাল নেই আমজনতারও। চিন্তিত পুজো উদ্যোক্তা সহ সব মহল ই। বংগে দুর্গা পুজো অবশ্য এখন মহালয়ার আগের দিনই শুরু হয়ে যায়। গতকালই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একাধিক পুজো উদবোধন করেছেন। ইতিমধ্যেই ঝলমলে আলোয় সেজে উঠেছে মহানগর। বহু মন্ডপে বাজছে গান। অনেকে বেরিয়েও পড়েছেন পুজো দেখতে। এরই মাঝে আবহাওয়ার এই ভ্রুকুটিতে চিন্তা বাড়ছে।

আবহাওয়া দফতর সূত্রে প্রকাশ, আজ আকাশ দিনভর মেঘলা থাকবে। জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। তাপমাত্রা সর্বোচ্চ ৩৩, ও সর্বনিম্ন ২৮ ডিগ্রির আশেপাশে থাকবে।

বৃহস্পতিবার বাংলাদেশ ও মায়ানমার উপকূলে একটি নিম্নচাপ ঘনীভূত হওয়ার আশঙ্কা আছে। আবহাওয়া দফতর সূত্রে জানা যায়, বঙ্গোপসাগরে তৈরি এই নিম্নচাপ কতটা শক্তিশালী হবে তা এখনেই বোঝা যাচ্ছে না। তা বাংলাদেশের দিকে গেলে রাজ্যে বৃষ্টি বাড়বে, আরও দূরে গেলে তা কমবে। তবে পুজোয় বৃষ্টির সম্ভাবনা থাকবে বলে দফতর জানিয়েছে।

দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গেও বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হচ্ছে। তবে বেশি মাত্রায় না হলে উৎসবপ্রিয় বঙ্গবাসী এর আনন্দ উপভোগে পিছপা হবেন না।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*