পাঁচ তিনে পনেরো

Spread the love
  1. অরুণাচল প্রদেশের ইটানগরে ৫১০০ কোটি টাকার প্রকল্প উদ্বোধনের পর প্রধানমন্ত্রী এখন ত্রিপুরায়। মোদি ত্রিপুরায় ত্রিপুরেশ্বরী তথা ত্রিপুরা সুন্দরী দেবীর মন্দিরে পুজো দেন।
  2. খিদিরপুর ২৫ পল্লীসহ বিভিন্ন পূজা মন্ডপের উদ্বোধনে আজও মমতা বন্দ্যোপাধ্যায়। একের পর এক পুজোর উদ্বোধন করছেন তিনি।
  3. পূজার মধ্যেই বঙ্গে অমিত সাহা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী 26 সেপ্টেম্বর বঙ্গে আসবেন। উদ্বোধন করবেন একাধিক পুজো।
  4. সন্তোষ মিত্র স্কোয়ারে এবারের থিম অপারেশন সিন্দুর। বিজেপি নেতা সজল ঘোষের পুজো উদ্বোধন করতে আসতে পারেন অমিত শাহ।
  5. হাওড়ায় প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব । নয়া কমিটি গঠন হতেই গোসা । তড়িঘড়ি হাওড়া গ্রামীণের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করলেন উদয়নারায়নপুরের বিধায়ক সমীর পাঁজা। তাকে না জানিয়ে কমিটি গঠন করা হয়েছে তার কথা শোনা হয়নি বলে অভিযোগ। এদিকে উদয়নারায়ণপুরের বিধায়ক সমীর পাঁজার পদত্যাগ নিয়ে স্থানীয় বিজেপি নেতৃত্ব বলেন এটা একটা নাটক। দুর্নীতিতে জড়িয়েছেন বিধায়ক, তাই সুযোগ পেয়ে ময়দান থেকে পালাতেই এই কাজ করলেন।
  6. কালনার সাতগাছিয়ায় রাজবংশী অঞ্চল থেকে উদ্ধার কঙ্কাল ও মাথার খুলি, জলা জমির মধ্যে পড়েছিল শরীরের বিভিন্ন দেহাংশ।
  7. এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস বিমানে বিভ্রাট বেঙ্গালুরু থেকে বারাণসী যাচ্ছিল বিমানটি। ককপিট খুলে যাত্রীরা ঢোকার চেষ্টা করে। পুলিশের কব্জায় ৮ যাত্রী।
  8. আগ্নেয়াস্ত্র দেখিয়ে তমলুকের মিলননগরে ভরা বাজারে দিনে দুপুরে প্রায় 40 থেকে 50 লক্ষ টাকার গহনা লুট করল দুষ্কৃতীরা। সশস্ত্র ডাকাতরা সোনার দোকানে কর্মীদের মুখে সেলোটেপ আটকে লুট করেন।
  9. ট্যাংরার ক্যানাল সাউথ রোডে ২৫ তলা থেকে লাফ মহিলার
  10. পথ শিশুকে অপহরণের অভিযোগে গ্রেপ্তার অধ্যাপিকা সহ তিন।
  11. আদিবাসী ছাত্রী খুনে রামপুরহাটবাসী নাগরিক প্রতিবাদ করে, হয় মোমবাতি মিছিল
  12. রামপুরহাটে আবারো শ্লীলতাহানি। এক ছাত্রীকে শ্লীলতাহানি করে গৃহশিক্ষক । গৃহ শিক্ষককে মারধর করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
  13. পাঁশকুড়ায় হাসপাতালে ত্রাস জাহিদের গুন্ডামির আরো অভিযোগ সামনে এলো। শুধু ধর্ষণ, শ্লীলতাহানি নয় কর্মীদের ওপর ভয় দেখানো থেকে শুরু করে নানা অত্যাচার চালাতো সে।
  14. বোনাসের দাবিতে কাজ বন্ধ রেখে কালচিনি চা বাগানের শ্রমিকদের বিক্ষোভ কুড়ি শতাংশ মাইনে বোনাস হিসেবে দাবি তাদের।
  15. রুপোলি পর্দার সর্বোচ্চ সম্মান দাদাসাহেব ফালকে পেয়ে আপ্লুত মোহনলাল। ভারতীয় সিনে দুনিয়া, দর্শক ও মালায়ালাম ইন্ডাস্ট্রিকে দাদাসাহেব ফালকে সম্মান উৎসর্গ করলেন মোহনলাল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*