ফের CAB-র দায়িত্বে সৌরভ গাঙ্গুলি!

Spread the love

রোজদিন ডেস্ক : ফের CAB-র দায়িত্বে আসছেন সবার প্রিয় ” দাদা “সৌরভ গাঙ্গুলি। আজ সিএবি-র বার্ষিক সাধারণ বৈঠকে সর্বসম্মতভাবে এই সিদ্ধান্ত হয়। ভারতীয় ক্রিকেটের উজ্বল তারকা সৌরভের সিএবি-তে এটি দ্বিতীয় ইনিংস। এর আগে ভারতীয় ক্রিকেট বোর্ডের ( বি সি সি আই) এরও সভাপতি ছিলেন তিনি। এর আগে ২০১৫ – ২০১৯ সাল অবধি ছিলেন সিএবি-র সভাপতি। এবার ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক তাঁর দাদা স্নেহাশিস গাঙ্গুলির উত্তরসূরি হচ্ছেন।
তিপ্পান্ন বছর বয়সি সৌরভ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিশেষ স্নেহভাজনও। বর্ণময় ব্যক্তিত্বের অধিকারী, টিভি-র “দাদাগিরি” র জনপ্রিয় “দাদা” সৌম্য দর্শন সৌরভের এবারের দ্বিতীয় ইনিংস এক বড় চ্যালেঞ্জও।
আর্থিক অনিয়মে জেরবার সিএবি-র হাল তিনি শক্ত হাতে ধরবেন বলে ক্রীড়া মহলের আশা।
তাঁর নেতৃত্বাধীন কমিটির সম্ভাব্য
অন্য সদস্যরা হলেন, বাবলু কোলে ( সম্পাদক), মদন মোহন ঘোষ (যুগ্ম সম্পাদক), সঞ্জয় দাস (কোষাধ্যক্ষ) ও অনু দত্ত (সহ-সভাপতি)।
সিএবি-তে সৌরভ-কে আবার আনায় বিশিষ্ট ক্রিকেটার অরুণলাল সক্রিয় ভুমিকা নেন বলে জানা যায়। উচ্ছ্বসিতভাবে তিনি বলেন, এই মূহুর্তে সৌরভ গাঙ্গুলি ছাড়া সিএবি-র হাল ধরার মত উপযুক্ত আর কেউ নেই।
খুশি আমজনতাও। প্রথমবার এই পদে থাকাকালিন ইডেন গার্ডেনে অনলাইনে টিকিট বিক্রি-সহ স্বচ্ছভাবে সিএবি পরিচালনা সহ নানা কাজ করেছিলেন তিনি। এবার তাঁর দিকেই তাকিয়ে সংশ্লিষ্ট মহল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*