উচ্চমাধ্যমিক: শেষ হল সেমিস্টার, কবে ফলাফল জানিয়ে দিল সংসদউচ্চমাধ্যমিক: শেষ হল সেমিস্টার, কবে ফলাফল জানিয়ে দিল সংসদ

Spread the love

রোজদিন ডেস্ক  : সোমবার নির্বিঘ্নেই শেষ হল উচ্চমাধ্যমিকের তৃতীয় ও দ্বাদশ শ্রেণির প্রথম সেমিস্টার। এজন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে ধন্যবাদ জানালেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য।

সংসদ-সভাপতি জানান পরীক্ষা ছোট ছোট ভাগে ভাগ হওয়ায় পরীক্ষার্থীদের উপর চাপ কমেছে। সেই কারণে এবার তারা পরীক্ষা দিতে অনেক বেশি উৎসাহী ও আগ্রহী ছিল, যার ফল দেখা গিয়েছে উপস্থিতিতে। দ্বাদশের প্রথম সেমিস্টারের ফল প্রকাশ নিয়ে সভাপতি জানান, রেজাল্ট অনেক তাড়াতাড়ি হবে আশা করা যায়, তবে ছুটি আছে অনেক। তা সত্ত্বেও ওএমআর শিট স্ক্যানিং চলছে। ৩৮–৩৯ লক্ষ ওএমআর শিট আছে, সবগুলোই দেখা হচ্ছে। আশা করা হচ্ছে ৩১ অক্টোবরের মধ্যে রেজাল্ট বের করা সম্ভব হবে।

শেষ দিনে জীববিদ্যা পরীক্ষায় দুটি প্রশ্ন ভুল এসেছিল বলে অভিযোগ উঠেছে, এই নিয়ে চিরঞ্জীববাবু জানান, দুটো প্রশ্ন ভুল ছিল। প্রশ্নের উত্তরের অপশন ভুল ছিল। সেক্ষেত্রে পরীক্ষার্থীরা পুরো নম্বর পাবে।

অন্যদিকে, এবার পরীক্ষার সময় অনেকটা কম মিলেছে বলেও অভিযোগ উঠেছিল। এ-প্রসঙ্গে সংসদ সভাপতি বলেন, সময়ের বিষয় দেখা হবে, নজরে রয়েছে আমাদের। প্রশ্নের বিষয়টাও দেখা হবে। প্রশ্নপত্র, ওএমআর সব বিষয় নিয়েই বিশ্লেষণ করতে হবে। তথ্য দিয়ে সংসদ সভাপতি জানান এবারে পরীক্ষা বাতিল হওয়ার সংখ্যা অনেক কম। ১২ দিনের পরীক্ষায় মাত্র ২ জন মোবাইল নিয়ে ধরা পড়েছে। শিক্ষকের সঙ্গে দুর্ব্যবহার করার জন্য ৩ জনের পরীক্ষা বাতিল করা হয়েছে। মূলত এমসিকিউ ধাঁচে প্রশ্ন হওয়ার কারণেই এটা হয়েছে বলেই জানান চিরঞ্জীব ভট্টাচার্য।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*