- কলকাতা পুরনিগম, বিধানগর পুরনিগম -এদের অস্তিত্ব আছে বলে মনে হচ্ছে না। এক গলা জল, লাশ জলে ভেসেছে। CESC-র গাফিলতি থাকলে তাদের লোকজনকে গ্রেফতার করুন। মুখ্যমন্ত্রীকে মনে রাখতে হবে তাঁর প্রশাসন কাজ করছে না। হয় তিনি সমাধানের পথ ভাবুন, না হলে পদত্যাগ করুন। একথা বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার।
- কিছু কিছু অঞ্চলে জল নামেনি এ কথা ঠিক, বিরোধীরা যথেষ্ট সরকারকে এ বিষয়ে চাপে রাখছেন। তবে যুদ্ধকালীন তৎপরতায় জল নামাতে কাজ করছে কর্পোরেশন ও রাজ্য সরকার।
- আজ মহা চতুর্থী নবরাত্রি চতুর্থ দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, দেবী কুসমান্ডকে প্রণাম নিবেদন করেন। আজ সুরুচি সংঘ সহ বেশ কয়েকটি পূজোর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সংসদীয় দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সবাইকে চতুর্থীর শুভেচ্ছা জানিয়েছেন।
- আজ পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মদিন। প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি তার আদর্শ এবং উন্নয়নের অবদান স্মরণ করে তাকে আন্তরিক শ্রদ্ধা ও প্রণাম জানান।
- প্রবল বৃষ্টিতে জল থইথই ঘাটাল। নৌকায় করে উমাকে নিয়ে আসা হলো ঘাটালের এক প্যান্ডেলে।
- উৎসবের শহরে আজ রাতে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কাল করবেন পুজোর উদ্বোধন।
- আজ ও আগামীকাল কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা কে তলব ED-র।
- মুর্শিদাবাদের ফারাক্কায় তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী কোন্দল, বিধায়ককে হুমকি।
- বামেদের সঙ্গে জোট বেঁধে ২৬শে লড়তে চায় ISF. জোট বাঁধতে সিপিএমকে চিঠি দেওয়া হয়েছে, জানালেন নওশাদ সিদ্দিকী। বিজেপিকে হারাতে বামেদের সঙ্গে জোট প্রয়োজন, বললেন আইএসএফ নেতা নওশাদ।
- কোচবিহারের তুফানগঞ্জে কিশোরীকে ধর্ষণ, প্রতিবাদে বিক্ষোভ, অগ্নিসংযোগ।
- অগ্নি প্রাইম মিশনের সফল উৎক্ষেপণ করল DRDO
- SRI প্রস্তুতি প্রদেশ কংগ্রেসের। বাংলা থেকে বাছা হল ৭০ জন মুখপাত্র সেনাকে

Be the first to comment