ঘুমন্ত মাকে কুড়ুলের কোপ, পুলিশের জালে ছেলে

Spread the love

রোজদিন ডেস্ক : নদিয়ার তেহট্টে ভোররাতের ঘটনায় রক্তচক্ষু। টোটো চালিয়ে সংসার সামলাতে হিমশিম খাচ্ছিল অমর দাস। পুজোর মুখে বাড়তি আয়ের অভাবে ক্রমশ হতাশায় ডুবে যাচ্ছিল সে। সেই হতাশাই শেষমেশ রূপ নিল ভয়াবহতায়।

বৃহস্পতিবার ভোরে দক্ষিণ জিৎপুরে নিজের ঘুমন্ত মায়ের মাথায় কুড়ুল চালায় অমর। পরিবারের চিৎকারে ছুটে আসেন প্রতিবেশীরা। রক্তাক্ত অবস্থায় আহত মহিলাকে দ্রুত তেহট্ট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন।

ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং অভিযুক্ত অমর দাসকে গ্রেফতার করে। হঠাৎ এই নৃশংস ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*