রোজদিন ডেস্ক : জল যন্ত্রণায় কাবু শহরে ফের আগুন লাগার ঘটনায় আতঙ্ক ছড়ালো। আজ দুপুরে প্রিন্স আনোয়ার শাহ রোডের একটি অতিথি আবাসে আচমকা আগুন লাগে। ওখানে একটি শিক্ষা প্রতিষ্ঠানও আছে। ওই বহুতলের ওপরতলায় দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে স্থানীয় মানুষ আতঙ্কিত হয়ে ওঠেন। তাঁরাই প্রথমে আগুন নেভানোর চেষ্টা করেন। খবর যায় দমকলে। বেশ কয়েকটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজ করে। বহুতলের ভিতরে আটকে থাকা মানুষদের সবাইকে উদ্ধার করা হয়। ছাদে অস্থায়ী ছাউনিতে আগুন লেগে দ্রুত তা ছড়িয়ে পড়ায় আতঙ্ক দেখা দিয়েছিল। ৪০ মিনিটের চেষ্টায় তা নিয়ন্ত্রণে আসে।
কিভাবে আগুন লাগলো তা খতিয়ে দেখা হচ্ছে। জনৈক বাসিন্দা জানান, যেখানে আগুন লাগে, সেই জায়গা ব্যবহার হত না। কি করে আগুন লাগলো তাঁরা বুঝতে পারছেন না। তবে কেউ হতাহত না হওয়ায় স্বস্তিতে তাঁরা।

Be the first to comment