চা-বাগানে বোনাস, মুখ্যমন্ত্রীর বাড়ি অভিযানের হুশিয়ারি সুকান্ত মজুমদারের

Spread the love

রোজদিন ডেস্ক : উত্তরবঙ্গর চা-বাগানগুলিতে ২০% হারে বোনাস দেওয়ার ঘোষণা হলেও বহু বাগানে তা মানা হচ্ছে না বলে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার অভিযোগ করেন। সরকার ঘোষিত হারে বোনাস দেওয়া না হলে চা-বাগান কর্মীদের নিয়ে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভ সমাবেশের হুশিয়ারি দেন তিনি।
তাঁর আরও অভিযোগ, মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ এক চা-বাগান মালিক কর্মীদের মাত্র ১২% বোনাস দেবেন বলে জানিয়েছেন। পি এফ খাতে শ্রমিকদের প্রাপ্য ৫ কোটি টাকাও তিনি জমা দেননি। মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ বলেই তিনি এত দুর্নীতি করে পার পাচ্ছেন বলে সুকান্ত মজুমদার প্রশ্ন তোলেন। কোচবিহার যাওয়ার পথে বাগান কর্মীরা তাঁকে এই সব কথা জানিয়েছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*