- পাক অধিকৃত কাশ্মীরে পাকিস্তানী সেনার দমন পীড়নের ফলে ১২ জন সাধারণ নাগরিকের মৃত্যু।
- লন্ডনে হঠাৎই জঙ্গি হানা, এলোপাথাড়ি গুলিতে দুজনের মৃত্যু।
- গতকাল ছিল ২ অক্টোবর। জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিন। তাঁর ছবিতে মালা দিয়ে বিধানসভায় শ্রদ্ধা জানান পরিষদীয় মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায়।
- বারুইপুরে গলার নলিকাটা মৃতদেহ উদ্ধার , দেহের পাশে ছিল মদের বোতল।
- বীরভূমের মারগ্রাম থানার চাঁদপাড়া গ্রামে যুবকের মুখে নিষিদ্ধ বাজি ছুঁড়লো ভিলেজ পুলিশ। গুরুতর জখম অবস্থায় যুবক রামপুরহাট হাসপাতালে ভর্তি।
- সিভিক ভলেন্টিয়ার এর ইউনিফর্মে মা দুর্গার সোনার গয়না চুরি। মালদার গাজলে দুই সিভিক ভলেন্টিয়ারসহ তিন জন গ্রেপ্তার
- বালিগঞ্জে ২১ পল্লীতে তারকারা অংশগ্রহণ করলেন সিঁদুর খেলায়
- পুজো ঘিরে রাজনীতির পারদ তুঙ্গে । বালুরঘাটে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের মঞ্চের কাছে তৃণমূলের মঞ্চ। বিসর্জনের শোভাযাত্রায় জয় বাংলা ,খেলা হবে স্লোগান তৃণমূলের। অন্যদিকে জয়হিন্দ শ্লোগান বিজেপির। সুকান্ত বললেন আমরা কোন রাজনৈতিক স্লোগান দিইনি।
- নবমীর রাতে বাড়িতে ঢুকে দম্পতিকে কুপিয়ে খুনের চেষ্টা করল দুষ্কৃতীরা। বুধবার গভীর রাতে ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমা ব্লকের গোবর্ধনপুর কোস্টাল থানার শ্রীধর নগর গ্রাম পঞ্চায়েতের উপেন্দ্র নগর এলাকায়।
- একাদশীতেও চলছে বিসর্জন। বৃষ্টি মাথায় করেই উমা বিদায়, প্রতিমা নিরঞ্জন

Be the first to comment