আরও ১২

Spread the love
  1. আজ ১১ অক্টোবর অমিতাভ বচ্চনের জন্মদিন। জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় তাঁকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
  2. বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চনকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে পোস্ট করলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
  3. প্রায় কুড়ি ঘন্টা তল্লাশি চালিয়ে মাঝরাতে সুজিত প্রচুর অফিস ছাড়ল ইডির টিম। তাঁর ছেলের রেস্তোঁরাতেও চলল দীর্ঘক্ষণ তল্লাশি।
  4. দুর্গাপুরে এক বেসরকারি মেডিকেল কলেজের ডাক্তারি পড়ুয়া ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ। পলাতক অভিযুক্তরা। তল্লাশিতে নেমেছে পুলিশ।
  5. এয়ারগান নিয়ে মুখ্যমন্ত্রীর বাড়ির আশপাশে ঘোরাঘুরি। সন্দেহ হতে যুবককে আটক করে পুলিশ। কিন্তু অস্ত্রের বৈধ লাইসেন্স থাকায় জিজ্ঞাসাবাদ করে তাঁকে  ছেড়ে দেওয়া হয়।
  6. রবিবার থেকে আনুষ্ঠানিক ভাবে এ রাজ্য থেকে বর্ষা বিদায় পর্ব শুরু। তবে তার আগে শনিবারে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গে
  7. কুলতলিতে নিজের ঘর থেকেই উদ্ধার হল সপ্তম শ্রেণির ছাত্রীর ঝুলন্ত দেহ। আত্মহত্যা না কি পিছনে অন্য কিছু, ধোঁয়াশায় পরিবার। তদন্তে নামল পুলিশ।
  8. জম্মু কাশ্মীরের অনন্তনাগে অভিযানের সময়ে শহিদ বাংলার দুই প্যারা কমান্ডো। একজন ল্যান্সনায়েক সুজয় ঘোষ ও দ্বিতীয় জন হাবিলদার পলাশ ঘোষ। সুজয়ের বাড়ি মুর্শিদাবাদের হরিহরপাড়া, পলাশের বীরভূমে।
  9. কাশ্মীরে শহিদ বাংলার দুই জওয়ান সুজয় ঘোষ ও পলাশ ঘোষের মৃত্যুতে শোকবার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।
  10. ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যিনি নোবেল পেয়েছেন, তিনি আমায় ফোন করে বলেছেন যে, আমি আপনার হয়ে এই সম্মান গ্রহণ করছি। কারণ সত্যি আপনি এটা পাওয়ার যোগ্য।
  11. ফের শুল্ক যুদ্ধ শুরু ট্রাম্পের। এবার চিনের উপরে সোজা ১০০ শতাংশ অতিরিক্ত শুল্ক চাপিয়ে দিলেন তিনি। চিনা প্রেসিডেন্টের সঙ্গে সামিট বাতিল করে দেওয়ারও হুমকি দিয়েছেন।
  12. শনিবার সকাল থেকেই বিক্ষোভ চলছে দক্ষিণ পূর্ব শাখার হাওড়া-আমতা রুটে। দেরিতে ট্রেন আসায় বড়গাছিয়া স্টেশনে ট্রেন অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন যাত্রীরা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*