রোজদিন ডেস্ক : ফের অন্য রাজ্যে মিলল এই রাজ্যের পরিযায়ী শ্রমিকের ক্ষতবিক্ষত মৃত দেহ। উত্তর ২৪ পরগনার সন্দেশখালির তরুণ মোস্তাফা মিস্ত্রি মাস ছয়েক আগে মুম্বাইয়ে রুজির জন্য গেছিলেন। গত দশ দিন ধরে তাঁর সঙ্গে কোন যোগাযোগ না করতে পেরে পরিবার চরম উদবিগ্ন হন। তাঁর ফোন ও বন্ধ ছিল। এরপর আচমকাই মুম্বাইয়ের রেল লাইনের ধারে তাঁর ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার করা হয়। আজ তাঁর কফিনবন্দি দেহ গ্রামে এলে কান্নার রোল ওঠে। পরিবারের অভিযোগ, বাংলাভাষী হওয়ায় তাঁকে হত্যা করা হয়েছে। তাঁরা এই রহস্য মৃত্যুর তদন্ত দাবি করে দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি করেন।
প্রসঙ্গত রুজির খোঁজে রাজ্যের বহু মানুষ অন্য রাজ্যে পরিযায়ী শ্রমিক হয়ে চলে গেছেন। অনেকেরই অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ আসে। কিছু দিন তা নিয়ে হৈচৈ হলেও ক্রমে তা থিতিয়ে আসে। শুধু স্বজন হারা পরিবারগুলির হাহাকার ই সম্বল হয়।

Be the first to comment