রোজদিন ডেস্ক : বিহারে প্রথম দফার নির্বাচনী প্রচার আজ শেষ হল। ক্ষমতাসীন এনডিএ ও বিরোধী মহাগটবন্ধনের পারস্পরিক আক্রমণ আজও অব্যাহত ছিল। কংগ্রেস শীর্ষ নেতা রাহুল গান্ধী শেষ দিনের প্রচারেও মুখ্যমন্ত্রী নীতিশ কুমারকে নিশানা করে বলেন, উনি দিল্লির সরকারের কথায় চলেন। রাজ্যের তরুণ সমাজকে উনি শ্রমিকে পরিণত করেছেন। পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনা নিয়মিত হয়ে গেছে। এতে ধনীরাই উপকৃত হচ্ছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তোপ দেগে রাহুল গান্ধী বলেন, উনি চান যুবসমাজ শুধু সমাজ মাধ্যমে রিল নিয়েই ব্যস্ত থাকুক। যাতে বেকারি, স্বাস্থ্য, শিক্ষা ইত্যাদি নিয়ে তারা কিছু না বলতে পারেন!! নরেন্দ্র মোদি, অমিত শাহ-কে আজও তিনি ভোট চোর তকমা দেন।
অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিহারের নির্বাচনী প্রচারে এসে বিরোধী মহাগটবন্ধনের দুই মুখ রাহুল গান্ধী ও তেজস্বী যাদব-কে তীব্র আক্রমণ করে তাঁদের যুবরাজ তকমা দেন। বিরোধীরা ক্ষমতায় এলে বিহারে ফের জঙ্গলরাজ কায়েম হবে বলে হুঁশিয়ারি দেন।
এনডিএ জিতলে নীতিশকুমার মুখ্যমন্ত্রী হবেন কিনা এই প্রশ্ন তুলেছেন তেজস্বী যাদব। এই সব অভিযোগ পালটা অভিযোগে তেতে আছে বিহারের রাজনৈতিক বাতাবরণ।

Be the first to comment