নিজস্ব সংবাদদাতা, কৃষ্ণনগর:
জগদ্ধাত্রী পুজোর প্রথম বিসর্জনের দিনই কৃষ্ণনগরে চাঞ্চল্য। শহরের জকিরপাড়া বারোয়ারি ও কৃষ্ণনগর পুলিশ প্রশাসনের মধ্যে তীব্র বাকবিতণ্ডার ঘটনা ঘিরে উত্তেজনা ছড়িয়েছে।
সূত্রের খবর, চকেরপাড়া বারোয়ারির সদস্যরা বিসর্জন ঘাটে পৌঁছে কিছু উত্তেজনামূলক আচরণ করেন এবং স্থানীয়দের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সতর্কবার্তা দিলে তাতেও কর্ণপাত করেননি বারোয়ারির সদস্যরা। শেষ পর্যন্ত কৃষ্ণনগর কোতোয়ালি থানার আইসি নিজে ঘটনাস্থলে গিয়ে হস্তক্ষেপ করেন। সেই সময় দুই পক্ষের মধ্যে উত্তপ্ত বাকবিতণ্ডা বেঁধে যায়।
ঘটনার প্রতিবাদে বুধবার বিজেপির পক্ষ থেকে চকেরপাড়া মোড় থেকে কোতোয়ালি থানা পর্যন্ত এক প্রতিবাদ মিছিল সংগঠিত হয়। মিছিল শেষে থানা ঘেরাও কর্মসূচিও গ্রহণ করে দলটি। উপস্থিত ছিলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারসহ জেলা নেতৃত্ব।

প্রতিবাদ সভা থেকে সুকান্ত মজুমদার প্রশাসনের কড়া সমালোচনা করে কোতোয়ালি থানার আইসি-কে অপসারণের দাবি জানান। তিনি প্রশাসনকে ৭২ ঘণ্টার চূড়ান্ত সময়সীমা দেন।
ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে ইতিমধ্যেই শুরু হয়েছে তীব্র তরজ়া। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Be the first to comment