পাঁচ তিনে পনেরো

Spread the love
  1. বিহার বিধানসভা নির্বাচনে দুপুর ৩টে পর্যন্ত ৫৩.৭৭ শতাংশ ভোট পড়ল।ভোটদানের হারে সবচেয়ে এগিয়ে বেগুসরাই জেলা। ভোট পড়ল ৫৯.৮২ শতাংশ। সব থেকে পিছিয়ে পাটনা জেলা। সেখানে ভোট পড়েছে ৪৮.৬৯ শতাংশ।
  2. বিহার নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণে আচমকা উত্তেজনা। লখীসরাইয়ে উপমুখ্যমন্ত্রীর কনভয় লক্ষ্য করে উড়ে এল পাথর। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে।
  3. বিহারের উপমুখ্যমন্ত্রী তথা লখীসরাই কেন্দ্রের বিজেপি প্রার্থী বিজয়কুমার সিন্‌হার কনভয়ে হামলার অভিযোগ ওঠে কিছু অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে। নিজের নির্বাচনী এলাকায় একটি বুথে যাওয়ার সময় বিজয়ের কনভয়ে থাকা গাড়িগুলিকে লক্ষ্য করে পাথর ছোড়ার অভিযোগ ওঠে। তবে উপমুখ্যমন্ত্রীর কোনও আঘাত লাগেনি।
  4. কনকনে শীত দূর অস্ত, উল্টে রাজ্য জুড়ে ফের বৃষ্টির আশঙ্কা, পূর্বাভাস দিল হাওয়া অফিস।
  5. সাতসকালে ডালহৌসির আরএন মুখার্জি রোডের গোডাউনে আগুন, খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন।
  6. বিদেশ থেকে লুকিয়ে আনছিলেন দুটি বাঁদর।কলকাতা বিমানবন্দরে আসতেই পালাল একটা। ৬০ ঘণ্টা ধরে চলছে তল্লাশি। এখনও অধরা বাঁদর।
  7. রাজ্যে এসআইআর-এর কাজ তদারকি করতে হাজির কমিশনের তিন সদস্যের প্রতিনিধি দল। পরিদর্শন করবেন, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলার কাজ।
  8. এফআইআর আতঙ্কে ফের আত্মহত্যা, এবার বহরমপুরে মৃত্যু হল এক প্রৌঢ়ের।
  9. কালীপুজোর সময় বারাসতে চুরি। তদন্তে নেমে চুঁচুড়া থেকে ধৃত ২, উদ্ধার ২৭ গ্রাম সোনা।
  10. বিদেশে চাকরি পাইয়ে দেওয়ার নামে লক্ষাধিক টাকার প্রতারণা, হিঙ্গলগঞ্জে ধৃত মূল চক্রী।
  11. জন গণ মন ব্রিটিশদের জন্য লেখা। ফের রবি ঠাকুরের লেখা জাতীয় সঙ্গীত নিয়ে বিতর্কিত মন্তব্য বিজেপি সাংসদের।
  12. সাজাপ্রাপ্ত জেলবন্দি চিটফান্ড এজেন্টের মৃত্যু ওডিশার জেলে। উঠছে একাধিক প্রশ্ন।
  13. উত্তরপ্রদেশের এক বিশ্ববিদ্যালয়ে নাম করে ভুয়ো ডিগ্রি বিক্রির অভিযোগ। ১৬ জায়গায় তল্লাশি ইডির।
  14. সতর্কবার্তা মানেননি অনভিজ্ঞ চালক। ছত্তিশগড়ে ট্রেন দুর্ঘটনায় সামনে এল চাঞ্চল্যকর তথ্য।
  15. অনিকেত মাহাতোকে আর জি করে পোস্টিং এর নির্দেশ আদালতের

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*