পাঁচ তিনে পনেরো

Spread the love
  1. রাজ্যে বাড়ছে উত্তুরে হাওয়ার দাপট, জাঁকিয়ে শীতের আর দেরি নেই, জানাল আবহাওয়া দফতর।
  2. কেন্দ্রের জলশক্তি মন্ত্রকের বিচারে ফের সেরার শিরোপা পেল বাংলার দুটি প্রতিষ্ঠান। সোশ্যাল মিডিয়ায় এই সাফল্যে পোস্ট মুখ্যমন্ত্রীর।
  3. দিল্লি বিস্ফোরণ-কাণ্ডের জেরে পার্ক স্ট্রিটের এলাকার হোটেল ও লজগুলিতে বাড়তি নজরদারি। চলছে নাকা চেকিং।
  4. গিরিশ পার্কে গাড়ির ধাক্কায় এক পথকুকুরের মৃত্যু। থানায় দায়ের হল অভিযোগ।
  5. এসআইআর আতঙ্কে ফের মৃত্যু। এবার উত্তর ২৪ পরগনার নোয়াপাড়ার আত্মহত্যা করলেন এক যুবক।
  6. ভর সন্ধ্যায় রাস্তায় দাদাকে কুপিয়ে খুনের অভিযোগে পুলিশের জালে দুই ভাই। হরিণঘাটার ঘটনা।
  7. দিল্লি বিস্ফোরণের জেরে বীরভূমে নাকা তল্লাশিতে উদ্ধার প্রায় ২০ হাজার জিলেটিন স্টিক, ধৃত ১।
  8. এলপিজি সিলিন্ডার বিস্ফোরণে আগুন মুর্শিদাবাদের কান্দিতে, দগ্ধ একই পরিবারের ৬ সদস্য।
  9. দিল্লি বিস্ফোরণে মূল সন্দেহভাজন উমরের আরও একটি গাড়ির খোঁজে চলছে চিরুণি তল্লাশি।
  10. কেরলের চিড়িয়াখানায় মর্মান্তিক ঘটনা, একদল পথকুকুরের আক্রমণে মৃত ১০টি হরিণ।
  11. লালকেল্লা চত্বরে বিস্ফোরণের নেপথ্যে তুরস্কের হাত, প্রমাণ হাতে এল তদন্তকারীদের।
  12. দিল্লির একিউআই ৪৫০-এ পৌছে গেল। মারাত্মক পর্যায়ের দূষণ রুখতে জারি কড়া সতর্কতা।
  13. পরীক্ষায় ফেল করেও চালকের পদে নিয়োগ! ছত্তিশগড়ের ট্রেন দুর্ঘটনায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য।
  14. লালকেল্লা বিস্ফোরণে মৃত ৮ জনের দেহ শনাক্ত করল তাঁদের পরিবার।
  15. দেশজুড়ে হামলার ষড়যন্ত্র! দু’বছর ধরে চলছিল প্রস্তুতি, দিল্লি বিস্ফোরণের জেরে ভেস্তে গেল সেই পরিকল্পনা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*