কেন্দ্রর শ্রম কোড প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ

Spread the love

রোজদিন ডেস্ক :
কেন্দ্রীয় সরকার শ্রমিক সংগঠনগুলির সঙ্গে কোন আলোচনা না করে তড়িঘড়ি চারটি শ্রম কোড চালুর বিরুদ্ধে আজ তুমুল বিক্ষোভ দেখান এআইইউটিইউসি নেতা ও সমর্থকরা। ধর্মতলা এলাকায় এই বিক্ষোভে শ্রম কোডে আগুন দেন সংগঠনের রাজ্য সভাপতি এ এল গুপ্তা। তাঁদের অভিযোগ, আন্তর্জাতিক শ্রম সংগঠনের (আইএলও) কোন নিয়ম কানুনের তোয়াক্কা না করে, শ্রমিক সংগঠনগুলির সঙ্গে কোন আলোচনা ছাড়াই এই শ্রমিক বিরোধী শ্রম কোডকে একতরফাভাবে গতকাল চালু করেছে কেন্দ্র। দীর্ঘদিন ধরে দেশের সব শ্রমিক সংগঠনগুলির প্রবল আপত্তি ও বিরোধিতা সত্বেও কেন্দ্র এতে কোন আমলই দেয়নি। একাধিক রাজ্য সরকারও এর বিরোধী বলে তাঁরা জানান। দলের রাজ্য সভাপতি এ এল গুপ্তা, রাজ্য সম্পাদক অশোক দাস প্রমুখ এই শ্রমিক বিরোধী শ্রম কোড অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান। এই সব দাবিতে তাঁরা রাজ্যপালকে দাবিপত্র পেশ করেন।
উল্লেখ্য, কেন্দ্রের এই শ্রম কোডের বিরুদ্ধে আগামী ২৬ নভেম্বর দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালনের ডাক দিয়েছে সব কেন্দ্রীয় শ্রমিক সংগঠন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*