রোজদিন ডেস্ক : রাজধানী দিল্লিতে ৮ কোটি টাকা দামের বেশি হেরোইন উদ্ধার করলো অপরাধ শাখা। এর সঙ্গে যুক্ত সন্দেহে তুষারকে গ্রেফতার করেছে তারা। দিল্লি পুলিশের প্রযুক্তি তদারকির ফলে তা মিলেছে বলে জানা যায়।
দিল্লিকে কেন্দ্র করে আন্ত রাজ্য ড্রাগ সরবরাহের চক্রে ধৃত ব্যক্তি যুক্ত ছিল বলে পুলিশের অনুমান। এর আগেও তার বিরুদ্ধে ড্রাগ সরবরাহের অভিযোগ ছিল। নিউ দিল্লির মহাবীর এনক্লেভ থেকে তাকে ধরা হয়। এই বিপুল দামের হেরোইন উদ্ধার সহ তুষারকে ( ৩১) গ্রেফতার দিল্লি পুলিশের সাফল্য বলে মনে করা হচ্ছে।

Be the first to comment