রোজদিন ডেস্ক :
বাংলাদেশে ক্ষমতায় এলে তাঁরা ইমাম মোয়াজ্জেম ভাতা দেবেন বলে বিএনপি নেতা তারেক রহমান আজ জানিয়েছেন। বিএনপি ইমাম মোয়াজ্জেম খতিবদের সমাজ সংস্কারক বলে মনে করে জানিয়ে তিনি বলেন, ধর্মীয় মূল্যবোধে উজ্জীবিত একটি নৈতিক সমাজ গঠনের জন্য তাঁদের প্রশংসনীয় অবদান আছে। তাঁদের আর্থিক সহায়তা প্রদান রাষ্ট্রর দায়িত্ব। ক্ষমতায় এলে তাঁরা ইমাম মোয়াজ্জেমদের সাম্মানিক ভাতা দেওয়ার পরিকল্পনা পর্যায়ক্রমে বাস্তবায়িত করবেন। এর পাশে তাঁদের আর্থিকভাবে আরও স্বাবলম্বী করার জন্য তিনি এই সম্পর্কিত কল্যাণ ট্রাস্টকে আরও শক্তিশালী করে বহুমুখী প্রকল্প গ্রহণ করার কথা ভাবছেন বলে জানান।
আগামী ফেব্রুয়ারি মাসে বাংলাদেশের সংসদ নির্বাচন হওয়ার কথা। প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আমেরিকাবাসী পুত্র তারেক রহমান এখন দেশে ফিরে নির্বাচনের প্রস্তুতিতে তৎপর হয়েছেন।
প্রসঙ্গত এই রাজ্যে ক্ষমতায় এসে ইমাম মোয়াজ্জেম ভাতা চালু করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। পরে নানা আইনি জটিলতায় তা সরাসরি সরকারি ভাবে দেওয়া না হলেও ইমাম মোয়াজ্জেমরা ভাতা পাচ্ছেন বলে প্রকাশ।

Be the first to comment