আজ সন্ধ্যায় এসএসসির নবম দশমের ফলাফল প্রকাশিত হবে

Spread the love

রোজদিন ডেস্ক : একাদশ, দ্বাদশের ফল আগেই বেরিয়েছে। বাকি ছিল নবম, দশম। আজ সন্ধ্যায় প্রকাশিত হতে চলেছে এসএসসির নবম, দশমের শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফলাফল। একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের জন্য এখন ডকুমেন্ট ভেরিফিকেশন চলছে। আগামী ২৬ নভেম্বর থেকে শুরু হবে ইন্টারভিউ প্রক্রিয়া। এরমধ্যে প্রকাশিত হতে চলেছে নবম-দশমের ফল। একাদশ ও দ্বাদশের নথি যাচাই পর্ব চলার কারণে কাজের চাপ রয়েছে কমিশনের ওপর। সেই কারণেই যুদ্ধকালীন তৎপরতায় কাজ করে প্রকাশ করা হচ্ছে নবম, দশমের ফল। নবম-দশমে শূন্য পদের সংখ্যা ২৩,২১২। লিখিত পরীক্ষা হয়েছে ৬০ নম্বরে। পরীক্ষার্থীরা আপাতত অধীর আগ্রহে ফলের অপেক্ষা করছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*