নবদ্বীপে তৃণমূলের দলীয় কার্যালয়ে হাজির হয়ে মাজদিয়া পানশিলা গ্রাম পঞ্চায়েতের ২০০ ও ২০২ নম্বর বুথের প্রায় ৫০ জন বিজেপি কর্মী ও সমর্থক তৃণমূলে যোগ দিলেন। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন রানাঘাট দক্ষিণ সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক ও নবদ্বীপ পৌরসভার পুরপিতা বিমান কৃষ্ণ সাহা।
নবদলবদল করা কর্মীরা বলেন, বিজেপির ধর্মভিত্তিক রাজনীতি তাদের অসুবিধা সৃষ্টি করছিল। অন্যদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক কাজ এবং এলাকার সার্বিক অগ্রগতির স্বার্থে তারা তৃণমূলে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
বিমান সাহা জানান, কেন্দ্রের নীতিতে সাধারণ মানুষ নানাভাবে বিপাকে পড়ছেন—কখনো নোটবন্দি, কখনো আবার SIR নিয়ে বিপত্তি। তাঁর দাবি, এই নীতিগুলোর কারণে বহু মানুষকে বাড়তি চাপ সহ্য করতে হয়েছে। একই সময়ে বাংলায় উন্নয়নের যে ধারা তৈরি হয়েছে, তা মানুষকেই স্বাভাবিকভাবে তৃণমূলের দিকে টেনে এনেছে। তিনি আশা প্রকাশ করেন, পরিবর্তনের এই ঢেউ আগামী দিনেও অব্যাহত থাকবে।

Be the first to comment