রাজ্যের নতুন লোকায়ুক্ত নিযুক্ত হলেন অবসরপ্রাপ্ত বিচারপতি রবীন্দ্রনাথ সামন্ত, বহাল রইলেন মানবাধিকার কমিশনের দুই সদস্য

Spread the love

রোজদিন ডেস্ক : রাজ্যের নতুন লোকায়ুক্ত নিযুক্ত হলেন কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রবীন্দ্রনাথ সামন্ত। তিনি পূর্বতন লোকায়ুক্ত অসীম রায়ের স্থলাভিষিক্ত হলেন। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পৌরহিত্যে অনুষ্ঠিত নির্বাচক মণ্ডলীর বৈঠকে তাঁর নাম চূড়ান্ত করা হয়। বৈঠকে ছিলেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। তবে আগাম ঘোষণা অনুযায়ী, বৈঠকে যোগ দেননি নির্বাচক মণ্ডলীর আর এক সদস্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিচারপতি সামন্ত বর্তমানে রাজ্যের রিয়াল এস্টেট রেগুলেটরি অথরিটি ট্রাইব্যুনালের চেয়ারম্যান পদে কর্মরত। এ ছাড়া রাজ্যের মানবাধিকার কমিশনের দুই সদস্য হিসাবেও পুনরায় দায়িত্ব পেলেন অবসরপ্রাপ্ত বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্য ও মধুমতি মিত্র। নবান্ন সূত্রে জানা গিয়েছে, তাঁদের কাজের অভিজ্ঞতা ও পূর্ববর্তী দায়িত্ব পালনের দক্ষতাকে বিবেচনায় রেখে পুনর্বহালের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*