- বাংলাদেশে চলতে থাকা অশান্তি-হিংসার ঘটনা নিয়ে এবার উদ্বেগ প্রকাশ করলেন রাষ্ট্রসংঘের সেক্রেটারি জেনারেল অ্যান্তোনিও গুতারেস। হিন্দু যুবকের খুন নিয়েও তিনি চিন্তিত। সোমবার সাংবাদিক বৈঠকে সেক্রেটারি-জেনারেলের মুখপাত্র স্টিফেন দুজারিক বলেন, “হ্যাঁ, বাংলাদেশে যে হিংসা আমরা দেখেছি তা নিয়ে আমরা খুবই চিন্তিত।”
- প্যালেস্তাইনের সমর্থনে রাস্তায় নেমে বিপাকে বিশ্বখ্যাত সুইডিশ ক্লাইমেট অ্যাকটিভিস্ট গ্রেটা থানবার্গ। মঙ্গলবার লন্ডনে একটি প্যালেস্তাইনপন্থী বিক্ষোভে অংশ নেওয়ার সময়ে ব্রিটেনের সন্ত্রাসবাদ আইন, ২০০০-এর অধীনে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
- বাংলাদেশে নৃশংস ভাবে খুন হওয়া হিন্দু যুবক দীপু দাসের পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা ও BJP বিধায়ক শুভেন্দু অধিকারীর।
- কলকাতায় বাংলাদেশ হাইকমিশনের সামনে হিন্দুত্ববাদীদের বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ করার ঘটনার বিরুদ্ধে সরব শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় ও মুহাম্মদ ইউনূসের মধ্যে কোনও পার্থক্য নেই।
- গত ১২ এপ্রিল জঙ্গিপুর পুলিশ জেলার সামসেরগঞ্জ থানার জাফরাবাদ গ্রামের বাসিন্দা হরগোবিন্দ দাস ও তাঁর ছেলে চন্দন দাসকে নৃশংস ভাবে হত্যার ঘটনায় ১৩ জনকেই দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দিল জঙ্গিপুর মহকুমা আদালত।
- হাঁসখালি গণধর্ষণ ও খুনে ৩ জনকে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ। এক দোষীকে পাঁচ বছরের কারাবাসের নির্দেশ আদালতের।
- সরকারি কর্মীর স্বীকৃতি সহ বেতন বৃদ্ধি, অবসরকালীন আর্থিক সুবিধা, কর্মরত অবস্থায় মৃত্যুতে আর্থিক ক্ষতিপূরনের দাবিতে কর্মবিরতি শুরু করলেন দুর্গাপুর পুরসভায় কর্মরত স্বাস্থ্যকর্মীরা। প্রায় দেড়শো জন স্বাস্থ্যকর্মী সামিল হয়েছেন কর্মবিরতিতে।
- সোদপুরের একটি আবাসনের ফ্ল্যাট থেকে দুই মহিলার দেহ উদ্ধার। তারা সম্পর্কে একে অন্যের বোন। জানা গিয়েছে, এক মহিলার বয়স ৬৫। অন্যজনের ৫৭। দুই বোন ওই ফ্ল্যাটে একাই থাকতেন।
- পাকিস্তানি হ্যান্ডলারদের হাতে দেশের গুরুত্বপূর্ণ তথ্য পাচারের অভিযোগে দুই কাশ্মীরিকে গ্রেপ্তার করল অরুণাচল প্রদেশের ইটানগর থানার পুলিশ। জানা গিয়েছে, ধৃতদের নাম আইজার আহমেদ ভাট এবং বসির আহমেদ গানাই।
- প্রয়াত বিশিষ্ট হিন্দি সাহিত্যিক বিনোদ কুমার শুক্ল। মঙ্গলবার বিকেল ৪টে ৫৮ মিনিটে ছত্তিসগড়ের রায়পুরের AIIMS-এ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। বয়স হয়েছিল ৮৮ বছর।

Be the first to comment