বাংলাদেশে খোকন দাস হত্যা, গ্রেফতার তিন

Spread the love

রোজদিন ডেস্ক : বাংলাদেশের শরিয়তপুরের নিরীহ ওষুধ ব্যবসায়ী খোকন দাসের নৃশংস হত্যাকাণ্ডে তিন অভিযুক্তকে গ্রেফতার করলো পুলিশ। শনিবার গভীর রাতে পদস্থ পুলিশ আধিকারিক শাহজাহানের নেতৃত্বে একটি দল তিন অভিযুক্ত সোহাগ খান (২৭), রাব্বি মোল্যা (২১) ও পলাশ সর্দার (২৫)-কে গ্রেফতার করে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন থাকার সময় খোকন দাস এই তিনজনের নাম বলে গেছিলেন। শনিবার সকালে তাঁর মৃত্যুর পর ক্ষোভে ফেটে পড়েন তাঁর পরিবার সহ এলাকার মানুষজনও। তাঁর স্ত্রী সীমা দাস প্রশ্ন তোলেন, কেন খোকন দাস যাদের নাম বলে গেছেন, পুলিশ তাদের ধরছে না? এরপর প্রশাসন নড়ে বসে। পুলিশের পদস্থ আধিকারিকদের নেতৃত্বে দল গঠন করে অভিযুক্তদের ধরার চেষ্টা হয়। নিরীহ, শান্ত স্বভাবের খোকন দাস-কে কেন তারা এমন নৃশংসভাবে মারলো তা নিয়ে ওপার, এপার বাংলায় ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে। বাংলাদেশ সরকার সংখ্যালঘুদের ওপর অত্যাচারকে “বিচ্ছিন্ন ” ঘটনা বলে সাফাই দেওয়ার চেষ্টা করলেও তা কারও কাছেই বিশ্বাসযোগ্য নয়। ছাত্র নেতা ওসমান হাদি র মৃত্যুর পর যেভাবে ওই দেশে অশান্তির আগুন জ্বলে ওঠে, তার মূল নিশানাই ছিলেন হিন্দুরা। যা নিয়ে ভারতেও তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*