১০টা

Spread the love
  1. ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তাঁর স্ত্রীকে আটক করে নিয়ে গিয়েছে আমেরিকার সেনা। ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করল কেন্দ্রীয় সরকার। কূটনৈতিক পথে এবং আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান করা উচিত বলেও বার্তা দেওয়া হয়েছে।
  2. রবিবার আমেরিকাকে বার্তা দিয়ে চিন জানিয়েছে, ভেনেজুয়েলার সরকার নিয়ে ছেলেখেলা করা ঠিক হচ্ছে না। আলোচনা এবং কূটনীতির মাধ্যমেই সমস্যা মেটানো উচিত বলেও মন্তব্য করেছে চিন।
  3. ভেনেজুয়েলার পর কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোকে হুমকি দিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কড়া ভাষায় তিনি বলেন, ‘নিজেকে সামলান।’
  4. নন্দীগ্রাম বিধানসভার নন্দীগ্রাম ১-র গাংড়া সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের পরিচালন সমিতির নির্বাচনে ৯টি আসনেই জিতলেন বিজেপি সমর্থিত প্রার্থীরা। রবিবার এই সমবায়ের ফল ঘোষণার পরই এলাকায় উত্তেজনা ছড়ায়। ব্লক তৃণমূলের কোর কমিটির সদস্য বাপ্পাদিত্য গর্গকে মারধরের অভিযোগ ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় মোতায়েন রয়েছে পুলিশ।
  5. আরাবুল ইসলামের ছেলের গাড়িতে হামলার অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে রবিবার ফের উত্তপ্ত হয়ে উঠল ভাঙড়। অভিযোগের তির সওকত মোল্লার অনুগামীদের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করেছেন সওকত।
  6. নিয়ন্ত্রণ হারিয়ে টোটোতে ধাক্কা পেঁয়াজ বোঝাই লরির। টোটোচালক-সহ দু’জনে মৃত্যু। দুর্ঘটনায় তিনটি বাছুর মারা গিয়েছে বলে খবর। ভয়ঙ্কর দুর্ঘটনা বীরভূমের নলহাটির পালোয়ান বাবা মাজারের কাছে রানিগঞ্জ-মোড়গ্রাম ১৪ নম্বর জাতীয় সড়কে।
  7. তারকেশ্বর পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ভরতচন্দ্র সামন্ত ও তাঁর স্ত্রী চিত্রলেখা সামন্ত দু’জনেই  শুনানির নোটিস পেয়ে তারকেশ্বর ব্লকে টোটো চেপে শুনানি এসেছিলেন। হঠাৎই ভরতচন্দ্র সামন্ত অসুস্থ হয়ে পড়ে যান। তাঁর মাথায় চোট লাগে। খবর পেয়ে ছুটে আছেন বিডিও সীমা চন্দ্র। অসুস্থ বৃদ্ধকে ধরে প্রথমে একটি স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। পরে তাঁকে তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করানো হয়।
  8. রবিবার সকালে গুলি চলার আওয়াজ পান ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। যদিও কে বা কারা গুলি চালাল, সে ব্যাপারে নিশ্চিত করে কিছু জানায়নি পুলিশ। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকা।
  9. ওডিশার ঢেঙ্কানলের পাথর খনিতে ভয়াবহ বিস্ফোরণ। রবিবার সকালে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বিস্ফোরণের সময়ে অনেক শ্রমিক খনিতে উপস্থিত ছিলেন। ফলে একাধিক মৃত্যুর আশঙ্কা রয়েছে।
  10. নাইজেরিয়ার উত্তর অংশে অবস্থিত নিগার স্টেট নামক একটি এলাকায় বন্দুকবাজদের হামলা। এই হামলায় কমপক্ষে ৩০ জন গ্রামবাসীর মৃত্যু হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*