রোজদিন ডেস্ক : উত্তর নাইজেরিয়ার কাসুয়ান দাজি গ্রামে বন্দুকবাজদের আক্রমণে গুলিবিদ্ধ হয়ে মর্মান্তিকভাবে প্রাণ হারালেন ৩০ জনের বেশি গ্রামবাসী। হামলাকারীরা স্থানীয় বাজার, বেশ কয়েকটি বাড়িতে ভাঙচূর করে ও গ্রামবাসীদের ওপর এলোপাথারি গুলি চালায়। এখন অবধি পাওয়া খবরে নিহতের সংখ্যা ৩৭। বেসরকারি মতে এই সংখ্যা ৪০ এর বেশি। শিশু সহ বহু মানুষ অপহৃত হয়েছেন। তিন ঘণ্টার বেশি এই নারকীয় আক্রমণ চলে।
উল্লেখ্য, নাইজেরিয়ায় এই ধরনের ঘটনা নতুন না। দুষ্কৃতিরা প্রায়শই দূরের গ্রামগুলি এমন হামলা চালায়। পুলিশ, স্থানীয় প্রশাসনের অভাব এর কারণ বলে মনে করা হয়।

Be the first to comment